ফ্রি ই-বুক · GNG IELTS Free e-book · GNG IELTS
ব্যান্ড ৬.৫-এ
পৌঁছানোর বই
The book for
getting to band 6.5
চার পেপারের পুরো কৌশল, বাংলাভাষীদের বারবার করা ১২টা ভুল, ৬.৫-এর গ্র্যামার আর ভোকাবুলারি, আর রোজ ৩০ মিনিটের এমন একটা রুটিন যেটা সত্যিই মেনে চলা যায়। ৬.৫ বিদেশের বেশির ভাগ ইউনিভার্সিটির শর্ত; যাঁরা ৭ চান, তাঁদের জন্য রুব্রিকটাও আছে। The full strategy for all four papers, the twelve mistakes Bangla speakers keep making, the grammar and vocabulary 6.5 needs, and a thirty-minute daily routine you can actually keep. 6.5 is what most universities abroad ask for; for those who want a 7, the rubric is here too.
সূচিপত্রContents
- ১1এই বইটা কার জন্যWho this book is for
- ২2পরীক্ষাটা এক নজরেThe test at a glance
- ৩3লিসনিং — অডিও একবারই চলেListening — the audio plays once
- ৪4রিডিং — লড়াইটা ঘড়ির সঙ্গেReading — the fight is with the clock
- ৫5রাইটিং — যা চাওয়া হয়েছে, তা-ই লিখুনWriting — answer the question that was asked
- ৬6স্পিকিং — নিখুঁত নয়, সচলSpeaking — keep moving, not perfect
- ৭7যে ১২টি ভুল বারবার ফিরে আসেThe twelve mistakes that keep coming back
- ৮8রোজ ৩০ মিনিট: ইমারশন রুটিনThirty minutes a day: the immersion routine
- ৯9বাছাই করা চ্যানেলThe channels worth your time
- ১০10শেষ সাত দিনThe last seven days
- ১১11মকের পরে: ফলটা দিয়ে কী করবেনAfter a mock: what to do with the result
- ১২12প্রতিটি প্রশ্নের ধরন, একটি করে নিয়মEvery question type, one rule each
- ১৩13৬.৫-এর গ্র্যামার: যেটুকু লাগে, তার বেশি নাGrammar for 6.5: what you need and nothing more
- ১৪14ভোকাবুলারি: বড় শব্দ না, ঠিক জোড়াVocabulary: not big words, the right pairs
কোনো টিপস চেষ্টা করে দেখলে তার নম্বরটায় চাপ দিন; সবুজ টিক পড়বে, আর ড্যাশবোর্ডে গোনা থাকবে। Once you have tried a tip, tap its number: it turns into a green tick, and the dashboard keeps count.
এই বইটা কার জন্যWho this book is for
এই বইটা তাঁদের জন্য, যাঁদের একটা নির্দিষ্ট নম্বর দরকার: ওভারঅল ৬.৫, কোনো ব্যান্ডে ৬-এর নিচে না। বিদেশে পড়তে যাওয়ার জন্য বেশির ভাগ ইউনিভার্সিটি ঠিক এটুকুই চায় — ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বেশির ভাগ। এর বেশি লাগে খুব কম জায়গায়। This book is for people who need one specific number: overall 6.5, with no band below 6. That is what most universities abroad ask for admission, in the UK, Australia, Canada and most of Europe. Very few places ask for more.
ব্যান্ড ৮ পাওয়া গর্বের ব্যাপার। কিন্তু অ্যাডমিশন অফিস আপনার ৮ দেখে বাড়তি কিছু দেয় না — ৬.৫-এর ওপরের সব নম্বর একই দরজা খোলে। তাই এই বইয়ের প্রতিটা পরামর্শ একটাই প্রশ্নের উত্তর দেয়: এতে কি আপনি লাইনটা পার হবেন? আর যাঁরা এর ওপরে চান — ৭, ৭.৫ — তাঁদের জন্য অধ্যায় ৫-এর রুব্রিক আর অধ্যায় ১৩–১৪ লেখা: ওখানে বলা আছে ৬.৫ থেকে ৮-এ তফাতটা ঠিক কোথায়। A band 8 is something to be proud of. But no admissions office gives you anything extra for it; every score above 6.5 opens the same door. So every piece of advice here answers one question: does this get you over the line? For those who want more, a 7 or 7.5, chapter 5's rubric and chapters 13 and 14 are written for you: they say exactly where the difference between 6.5 and 8 lies.
৬.৫ আসলে কত?What 6.5 actually takes
| কোথায়Where | সাধারণত যা চায়What is usually asked |
|---|---|
| ইউকে-র ইউনিভার্সিটিUK universities | ওভারঅল ৬.০–৬.৫, কোনো ব্যান্ডে ৫.৫–৬-এর নিচে না; কিছু কোর্সে (আইন, মেডিসিন, শিক্ষকতা) ৭।Overall 6.0–6.5 with no band below 5.5–6; some courses (law, medicine, teaching) ask 7. |
| অস্ট্রেলিয়া, কানাডাAustralia, Canada | ওভারঅল ৬.৫, কোনো ব্যান্ডে ৬-এর নিচে না — এটাই সবচেয়ে কমন শর্ত।Overall 6.5 with no band below 6, the most common condition of all. |
| ইউরোপ (ইংরেজি মাধ্যমের কোর্স)Europe (English-taught courses) | সাধারণত ৬.০–৬.৫।Usually 6.0–6.5. |
| ইউকে স্টুডেন্ট ভিসা, নিজেThe UK student visa on its own | ইউনিভার্সিটির চেয়ে কম চায়। ইউনিভার্সিটির শর্ত পূরণ হলে ভিসার শর্ত এমনিতেই হয়ে যায়।Asks for less than the university does. Meet the university's condition and the visa's is met on the way. |
শর্ত ইউনিভার্সিটি আর কোর্স ভেদে বদলায়, আর মাঝে মাঝে বছরে বছরে। অফার লেটারে যা লেখা, সেটাই আসল। এই বই ধরে নিচ্ছে সবচেয়ে কমন শর্তটা: ৬.৫, নিচে ৬। Conditions vary by university and course, and sometimes by year. What the offer letter says is what counts. This book assumes the most common condition: 6.5, nothing under 6.
যা এই বইয়ে নেইWhat is not in here
আরেকটা প্র্যাকটিস টেস্টের সেট না। ঢাকার প্রতিটা কোচিং সেন্টার ওটা বেচে, আর আপনার কাছে এমনিতেই বোধহয় দু-একটা আছে। পুরো গ্র্যামার বইও না — অধ্যায় ১৩ আর ১৪-তে শুধু ততটুকু গ্র্যামার আর শব্দ আছে, যতটুকু ৬.৫-এ সত্যিই লাগে। Not another set of practice tests. Every coaching centre in Dhaka sells those, and you probably already have some. Not a whole grammar book either: chapters 13 and 14 hold only the grammar and the words 6.5 actually needs.
সমস্যাটা সাধারণত প্র্যাকটিসের অভাব না। সমস্যা হলো, কেউ কখনো আপনার লেখা বা কথা দেখে বলেনি ঠিক কোন জায়গায় নম্বরটা কাটা যাচ্ছে। এই বই ওই ফাঁকটা ধরার চেষ্টা করে। The problem is usually not that you have not practised. It is that nobody has ever looked at your writing or your speaking and told you exactly where the marks are leaking. This book goes after that gap.
পরীক্ষাটা এক নজরেThe test at a glance
IELTS Academic-এ পেপার চারটা। লিসনিং, রিডিং আর রাইটিং এক দিনেই, একটার পর একটা, মাঝে কোনো ব্রেক নেই। স্পিকিংটা আলাদা — কখনো ওই দিনই, কখনো ওই সপ্তাহের অন্য কোনো দিন। IELTS Academic has four papers. Listening, Reading and Writing run on the same day, back to back, with no break between them. Speaking is separate: sometimes the same day, sometimes another day that week.
| পেপারPaper | টাইমTime | কী করতে হয়What you do | নম্বর হয় কীভাবেHow it is marked |
|---|---|---|---|
| লিসনিংListening | ৩০ মিনিট30 min | ৪টা পার্ট, ৪০টা প্রশ্ন। অডিও একবারই বাজে।4 parts, 40 questions. The audio plays once. | আনসার কি-র সাথে মিলিয়ে, ৪০-এ কয়টা ঠিকAgainst a key: correct out of 40 |
| রিডিংReading | ৬০ মিনিট60 min | ৩টা প্যাসেজ, ৪০টা প্রশ্ন। উত্তর তোলার আলাদা টাইম নেই।3 passages, 40 questions. No extra time to copy answers. | আনসার কি-র সাথে মিলিয়ে, ৪০-এ কয়টা ঠিকAgainst a key: correct out of 40 |
| রাইটিংWriting | ৬০ মিনিট60 min | টাস্ক ১ (কমপক্ষে ১৫০ শব্দ) আর টাস্ক ২ (কমপক্ষে ২৫০)।Task 1 (150+ words) and Task 2 (250+ words). | একজন এক্সামিনার, চারটা জিনিস দেখেAn examiner, four criteria |
| স্পিকিংSpeaking | ১১–১৪ মিনিট11–14 min | একজন এক্সামিনারের সামনে, তিন পার্টে। পুরোটা রেকর্ড হয়।Three parts with a live examiner. It is recorded. | একজন এক্সামিনার, চারটা জিনিস দেখেAn examiner, four criteria |
কাগজে দেবেন, না কম্পিউটারে?Paper or computer?
প্রশ্ন একই, নম্বর একই, সার্টিফিকেটও একই। তফাত অল্প কয়েকটা, কিন্তু সেগুলো আগে থেকে জেনে রাখা ভালো: Same questions, same marking, same certificate. The differences are few, and worth knowing:
- কম্পিউটারে লিসনিংয়ের শেষে উত্তর তোলার ওই ১০ মিনিটটা পাবেন না — শুধু চেক করার ২ মিনিট। শুনতে শুনতেই টাইপ করতে হয়।On computer there is no ten-minute transfer time at the end of Listening, only two minutes to check. You type answers as you go.
- কম্পিউটারে রাইটিংয়ে ওয়ার্ড কাউন্ট দেখা যায়, কাট-পেস্ট করা যায়, হাতের লেখা নিয়ে টেনশন নেই। বেশির ভাগ মানুষের জন্য এটাই সুবিধার।On computer Writing shows a live word count, lets you cut and paste, and handwriting stops mattering. For most people this is the easier version.
- কম্পিউটারে রিডিংয়ে প্যাসেজ বাঁ দিকে, প্রশ্ন ডান দিকে; হাইলাইট করা যায়, নোট লেখা যায়। রেজাল্ট আসে ৩–৫ দিনে, কাগজে ১৩ দিন।On computer the Reading passage sits on the left and the questions on the right; you can highlight and add notes. Results come in 3–5 days rather than 13.
- স্পিকিং দুই ক্ষেত্রেই এক: একটা রুম, সামনে একজন মানুষ।Speaking is identical in both formats: a room, a person.
লিসনিং আর রিডিং: কয়টা ঠিক হলে কোন ব্যান্ডListening and Reading: how many right for which band
এই দুই পেপারে কারও মতামতের ব্যাপার নেই। ৪০টা প্রশ্ন, প্রতিটা ঠিক উত্তরে এক নম্বর, তারপর একটা টেবিল। নিচের টেবিলটা অফিসিয়াল গাইডলাইন; আসল পরীক্ষায় সীমাটা এক-আধ নম্বর এদিক-ওদিক হতে পারে। These two papers involve no examiner's judgement. Forty questions, one mark each, then a table. The table below is the published guidance; live boundaries can move by a mark.
| ব্যান্ডBand | লিসনিং (৪০-এ)Listening (of 40) | অ্যাকাডেমিক রিডিং (৪০-এ)Academic Reading (of 40) |
|---|---|---|
| 5.0 | 16–17 | 15–18 |
| 5.5 | 18–22 | 19–22 |
| 6.0 | 23–25 | 23–26 |
| 6.5 | 26–29 | 27–29 |
| 7.0 | 30–31 | 30–32 |
| 7.5 | 32–34 | 33–34 |
| 8.0 | 35–36 | 35–36 |
আপনার নিজের লিসনিং এখন ৪০-এ কত, সেটা এই টেবিল বলতে পারবে না। একটা মক পারবে — ৩০ মিনিটে। This table cannot tell you what your own Listening is out of 40 today. One mock can, in thirty minutes.
রাইটিং আর স্পিকিং: যে চারটা জিনিস দেখে নম্বর দেয়Writing and Speaking: the four criteria
এখানে একজন ট্রেইনড এক্সামিনার চারটা আলাদা জিনিসে আলাদা করে নম্বর দেন, তারপর গড় করেন। চারটার ওজন সমান। তাই একটায় দারুণ আর আরেকটায় কাঁচা হলে লাভ নেই — চারটাতেই ৬ তোলাটাই আসল কাজ। Here a trained examiner scores four separate things separately, then averages. All four weigh the same. Being brilliant at one and weak at another does not help; a 6 in all four is the goal.
| কী দেখেCriterion | রাইটিংয়েIn Writing | স্পিকিংয়েIn Speaking |
|---|---|---|
| কাজটা হলো কি নাDoing the task | Task Achievement / Response — যা চেয়েছে তার সবটা লিখেছেন কি না, যথেষ্ট শব্দে, একটা পরিষ্কার মত নিয়ে।Task Achievement / Response: did you cover everything asked, at length, with a clear position. | Fluency & Coherence — না থেমে, গুছিয়ে, লম্বা করে বলতে পারেন কি না।Fluency & Coherence: can you keep going, at length, in an order that makes sense. |
| গোছানোOrganisation | Coherence & Cohesion — প্যারাগ্রাফ, কথার ক্রম, জোড়া দেওয়ার শব্দ (however, this, which)।Coherence & Cohesion: paragraphs, the order of ideas, the joining words (however, this, which). | (স্পিকিংয়ে এটা ওপরেরটার ভেতরেই ধরা হয়)(in Speaking this sits inside the criterion above) |
| ভোকাবুলারিVocabulary | Lexical Resource — কত রকম শব্দ জানেন, আর ঠিকঠাক বসাতে পারেন কি না। ঠিক জোড়ায় ঠিক শব্দ (heavy traffic, strong traffic না)। একই শব্দ ঘুরিয়ে-ফিরিয়ে না।Lexical Resource: range and accuracy. The right word in the right pair (heavy traffic, not strong traffic). Not the same word over and over. | |
| গ্র্যামারGrammar | Grammatical Range & Accuracy — সহজ আর জটিল দুই রকম বাক্যই আছে কি না, আর কয়টা ভুল ছাড়া। ব্যান্ড ৬: ভুল আছে, কিন্তু মানে বোঝা যায়। ব্যান্ড ৭: বেশির ভাগ বাক্যে কোনো ভুল নেই।Grammatical Range & Accuracy: both simple and complex sentences, and how many are error-free. Band 6: errors, but the meaning survives. Band 7: most sentences have no error at all. | |
| উচ্চারণPronunciation | —— | Pronunciation — কথা বোঝা যায় কি না; শব্দে জোর কোথায়, বাক্যের সুর কেমন। অ্যাকসেন্ট না।Pronunciation: can you be understood; word stress, the tune of a sentence. Not your accent. |
রাইটিংয়ে টাস্ক ২-এর ওজন টাস্ক ১-এর দ্বিগুণ। স্পিকিংয়ে তিন পার্টে আলাদা নম্বর নেই — পুরো কথাবার্তার ওপর একটাই ব্যান্ড। In Writing, Task 2 counts twice as much as Task 1. In Speaking the three parts are not scored separately; one band covers the whole conversation.
দুটো জিনিস, যা মানুষ দেরিতে বোঝেTwo things people learn too late
- ১1 ওভারঅল ব্যান্ড হলো চারটার গড়, আর সেটা কাছের .৫-এ রাউন্ড হয় — .২৫ আর .৭৫ ওপরে ওঠে। ৭, ৬.৫, ৬.৫, ৫.৫ মানে ৬.৩৭৫, রাউন্ড হয়ে ৬.৫। কিন্তু “কোনো ব্যান্ড ৬-এর নিচে না” শর্তটা আলাদা — ওভারঅল ৬.৫ হলেও ওই ৫.৫-টাই আপনাকে আটকে দেবে। আপনার সবচেয়ে দুর্বল পেপারটাই আসল পরীক্ষা। The overall band is the average of the four, rounded to the nearest .5, with .25 and .75 rounding up. A 7, 6.5, 6.5, 5.5 averages 6.375, which becomes 6.5. But "no band below 6" is a separate condition: that 5.5 stops you even though the overall is a 6.5. Your weakest paper is the real exam.
- ২2 ভুল উত্তরে নম্বর কাটে না। লিসনিং-রিডিংয়ে খালি ঘর আর ভুল উত্তর — দুটোরই দাম শূন্য। তাই কোনো ঘর খালি রাখার কোনো মানেই হয় না, কখনোই না। ক্যাপিটাল লেটারে লিখলেন না ছোট হাতে, তাতেও কিছু যায় আসে না। There is no penalty for a wrong answer. In Listening and Reading a blank and a wrong answer are worth the same: nothing. So there is never a reason to leave one empty. Capital or small letters make no difference either.
পরীক্ষার দিনের কিছু নিয়ম, আগে থেকে জানা থাকলে ভালোExam-day rules worth knowing in advance
- রুমে ঢোকে শুধু পাসপোর্ট (রেজিস্ট্রেশনে যেটা দিয়েছেন সেটাই), পেনসিল-কলম-রাবার, আর স্বচ্ছ বোতলে পানি। ফোন, ঘড়ি, ব্যাগ — সব বাইরে।Into the room go your passport (the one you registered with), pencils or pens, an eraser, and water in a clear bottle. Phone, watch, bag: outside.
- লিসনিং, রিডিং, রাইটিং মিলিয়ে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট, মাঝে টয়লেট ছাড়া কোনো ব্রেক নেই। খেয়ে যাবেন।Listening, Reading and Writing together run about 2 hours 45 minutes, with no break except a toilet trip. Eat before you go.
- লিসনিং-রিডিংয়ের প্রশ্নপত্রে যত খুশি দাগান, ওটা কেউ দেখে না। শুধু আনসার শিট (বা স্ক্রিনের ঘর) গোনা হয়।Mark up the Listening and Reading question paper as much as you like; nobody reads it. Only the answer sheet (or the on-screen box) counts.
- স্পিকিংয়ে এক্সামিনারকে প্রশ্নটা আবার বলতে বলা যায়, নম্বর কাটে না। কিন্তু কোনো শব্দের মানে জিজ্ঞেস করলে উনি বলবেন না।In Speaking you may ask the examiner to repeat a question; it costs nothing. Ask what a word means and they will not tell you.
লিসনিং — অডিও একবারই বাজেListening — the audio plays once
লিসনিং আসলে শোনার পরীক্ষা কম, মনোযোগ ধরে রাখার পরীক্ষা বেশি। বেশির ভাগ নম্বর যায় শুনতে না পাওয়ার জন্য না — একটা প্রশ্নে আটকে গিয়ে পরের দুটো মিস করার জন্য। Listening is less a test of hearing than a test of staying with it. Most marks are not lost because you could not hear. They are lost because you froze on one question and missed the next two.
চারটা পার্ট, আর কোনটায় কী আসেThe four parts, and what each one brings
| পার্টPart | কী শুনবেনWhat you hear | সাধারণত যে ধরনের প্রশ্নUsual question types |
|---|---|---|
| 1 | দুজনের দৈনন্দিন কথাবার্তা: বুকিং, ভর্তি, কমপ্লেইন। নাম, ঠিকানা, তারিখ, দাম, ফোন নম্বর।Two people, everyday business: a booking, an enrolment, a complaint. Names, addresses, dates, prices, phone numbers. | ফর্ম / নোট পূরণ। সবচেয়ে সহজ পার্ট; এখানে একটাও হারানো চলবে না।Form / note completion. The easiest part; aim to lose nothing here. |
| 2 | একজন একাই বলছেন: কোনো জায়গা, ইভেন্ট বা সার্ভিস নিয়ে। প্রায়ই সাথে একটা ম্যাপ বা প্ল্যান থাকে।One speaker: a place, an event, a service. Often with a map or plan. | ম্যাপ লেবেল, মাল্টিপল চয়েস, ম্যাচিং।Map labelling, multiple choice, matching. |
| 3 | দু-চারজনের আলোচনা, পড়াশোনা নিয়ে: একটা অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্ট, টিউটরের সাথে মিটিং। এরা একমত হয় না, মত পাল্টায়।Two to four people discussing study: an assignment, a project, a tutorial. The speakers disagree and change their minds. | মাল্টিপল চয়েস, ম্যাচিং, ফ্লো-চার্ট। সবচেয়ে বেশি নম্বর কাটা যায় এখানেই।Multiple choice, matching, flow charts. This is where most marks go missing. |
| 4 | একটানা লেকচার, মাঝে কোনো থামাথামি নেই।An uninterrupted lecture, with no pause in the middle. | নোট / সামারি পূরণ, প্রায় সবসময়। ক্রম ধরে আসে।Note / summary completion, nearly always. In order. |
অ্যাকসেন্ট মেশানো থাকে: বেশির ভাগই ব্রিটিশ, তবে অস্ট্রেলিয়ান, আমেরিকান, কানাডিয়ানও আসে। অধ্যায় ৯-এর চ্যানেলগুলো এই কথা মাথায় রেখেই বাছা। Accents are mixed: mostly British, but Australian, American and Canadian voices appear too. Chapter 9's channels are chosen with that in mind.
অডিও শুরুর আগে: প্রশ্ন পড়বেন কীভাবেBefore the audio: how to read the questions
প্রতিটা পার্টের আগে প্রশ্ন দেখার জন্য প্রায় ৩০ সেকেন্ড দেয় (পার্ট ১-এ একটু বেশি)। ওই কয়টা সেকেন্ডই আপনার আসল হাতিয়ার। তিনটা কাজ, এই ক্রমে: Before each part you get roughly thirty seconds to look at the questions (a little more in Part 1). Those seconds are your real weapon. Three jobs, in this order:
- ১1 ইনস্ট্রাকশন পড়ুন, ওয়ার্ড লিমিটটা গোল করে দাগান। “NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER” — তিন শব্দ লিখলে উত্তর ঠিক হলেও শূন্য। প্রতিটা পরীক্ষায় এভাবে কিছু নম্বর যায়। Read the instruction and circle the word limit. "NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER": three words scores zero even when the answer is right. Marks go this way in every single sitting.
- ২2 প্রতিটা ফাঁকা ঘরে কী ধরনের উত্তর বসবে, আন্দাজ করুন। সংখ্যা? নাম? জায়গা? নাউন না ভার্ব? “The tour costs £____” দেখলেই কান জানে কী খুঁজতে হবে। ফাঁকার পাশে ছোট করে লিখে রাখুন: £, day, noun। Predict the kind of answer for every gap. A number? A name? A place? Noun or verb? "The tour costs £____" already tells your ear what to listen for. Jot it beside the gap: £, day, noun.
- ৩3 ফাঁকার আশপাশের শব্দগুলো দাগান, আর ভাবুন এগুলো অন্যভাবে কীভাবে বলা যায়। প্রশ্নে “cost” থাকলে অডিওতে বলবে “it’ll be”, “that comes to”, “the price is”। হুবহু ওই শব্দটার জন্য বসে থাকলে উত্তরটা কানের পাশ দিয়ে চলে যাবে। Underline the words around the gap, and think how else they could be said. If the question says "cost", the audio will say "it'll be", "that comes to", "the price is". Wait for the exact word and the answer walks past you.
সাতটা ফাঁদ, প্রতিটা পরীক্ষায় পাতা থাকেSeven traps set in every paper
যিনি প্রশ্ন বানান, তিনি জানেন আপনি প্রথম যা শুনবেন সেটাই লিখে ফেলতে চাইবেন। তাই ঠিক উত্তরটার ঠিক আগে বা পরে একটা ভুল উত্তর বসিয়ে রাখা হয়। এগুলোকে বলে distractor, আর এদের চেহারা মোটে সাত রকম: The question writer knows you want to write down the first thing you hear. So a wrong answer is placed just before or just after the right one. These are called distractors, and they come in only seven shapes:
| ফাঁদTrap | শুনতে যেমনHow it sounds | উত্তরAnswer |
|---|---|---|
| নিজেই শুধরে নেওয়াSelf-correction | “It’s on Tuesday… sorry, Thursday.” | Thursday |
| মত পাল্টানোChange of mind | “Let’s meet at the library. Actually, the café would be quieter.” | café |
| না-বোধকNegation | “It isn’t the cost that worries me, it’s the time.” | time |
| অন্যজন বললThe other speaker | “Shall we say 9?” “I can’t do 9. Ten?” “Ten it is.” | 10 |
| আগে আর এখনThen and now | “It used to cost £40, but it’s gone up to £45.” | £45 |
| সব অপশনই বললAll options mentioned | “There’s a bus and a train, but the ferry is the only one that runs on Sundays.” | ferry |
| ঘুরিয়ে বলাThe paraphrase | Question: “free parking”. Audio: “you won’t pay anything to leave the car”. | ✓ |
নিয়মটা হলো: শেষে যেটা বলল, সেটাই উত্তর — যদি না বক্তা নিজেই স্পষ্ট করে শেষেরটা বাতিল করে দেন। আর “but”, “actually”, “although”, “no, wait” — এগুলো কানে এলেই সজাগ হয়ে যান: এর ঠিক পরেই উত্তর আসে। The rule: the last thing said is the answer, unless the speaker clearly rejects it. And the moment you hear "but", "actually", "although", "no, wait", sharpen up: the answer comes right after.
এই সাতটার কোনটায় আপনি বেশি পড়েন, সেটা তিন-চারটা পার্ট প্র্যাকটিস করলেই ধরা পড়ে — যদি ফলের সাথে স্ক্রিপ্টটা থাকে। আমাদের প্র্যাকটিসে থাকে। Which of the seven catches you most shows after three or four practice parts, provided the result comes with the script. Ours does.
সংখ্যা, অক্ষর আর বানান: যে নম্বরগুলো পাকা করা যায়Numbers, letters and spelling: the marks you can make certain
পার্ট ১-এর প্রায় অর্ধেক প্রশ্নই এই তিন জিনিস। এখানে ভুল মানে সবচেয়ে সহজ নম্বরগুলো ফেলে আসা। About half of Part 1 is these three things. A mistake here means leaving the easiest marks on the table.
- শূন্য-কে বলে “oh” বা “zero”; ৪৪ হলো “double four”; ৫৫৫ হলো “triple five”। ফোন নম্বর তিন-চার ডিজিট করে ভাগে ভাগে বলে, মাঝে থামে — ওই থামার সময়টায় লিখুন।Zero is "oh" or "zero"; 44 is "double four"; 555 is "triple five". Phone numbers come in groups of three or four with a pause between; write in the pause.
- thirteen আর thirty-র তফাত জোরে: thir-TEEN আর THIR-ty। ১৪/৪০, ১৫/৫০, ১৬/৬০ — সবগুলোর একই নিয়ম। বক্তা প্রায়ই পরে আরেকবার বলেন (“so that’s one-three”); দ্বিতীয়বারটা কান পেতে শুনুন।Thirteen and thirty differ in stress: thir-TEEN versus THIR-ty. Same for 14/40, 15/50, 16/60. The speaker often repeats it ("so that's one-three"); listen for the second time.
- তারিখ যেভাবে বলে সেভাবে না, যেভাবে সহজ সেভাবে লিখুন: “the twenty-first of May” লিখুন 21 May। ওয়ার্ড লিমিটের হিসাবে এটা এক শব্দ আর একটা সংখ্যা।Dates go down the short way: "the twenty-first of May" becomes 21 May. For the word limit that is one word and one number.
- বানান করে বলা নাম (“That’s B-R-A-D-L-E-Y”) অক্ষর ধরে ধরে লিখুন। বাংলাভাষীদের কানে যে জোড়াগুলো গোলমাল পাকায়: E / I, G / J, M / N, A / R, V / W। এগুলো আলাদা করে দশ মিনিট প্র্যাকটিস করুন।Spelled-out names ("That's B-R-A-D-L-E-Y") go down letter for letter. The hard pairs for Bangla speakers: E / I, G / J, M / N, A / R, V / W. Give these ten minutes on their own.
- টাকাপয়সা: “forty-five pounds fifty” = £45.50। ফর্মে £ আগে থেকে ছাপা থাকলে শুধু সংখ্যাটা।Money: "forty-five pounds fifty" = £45.50. If the form already prints the £, write only the number.
accommodation · address · advertisement · afternoon · appointment · beginning · business · calendar · colleague · committee · deposit · environment · February · government · guarantee · library · licence · necessary · neighbour · occasionally · questionnaire · receipt · recommend · restaurant · schedule · secretary · separate · temperature · vegetable · Wednesday
এগুলো এক পাতায় লিখে রাখুন, এক সপ্তাহ রোজ একবার করে হাতে লিখুন। প্লুরালও গোনা হয়: উত্তর “tickets” হলে “ticket” ভুল। Write them on one sheet and copy them by hand once a day for a week. Plurals count too: if the answer is "tickets", "ticket" is wrong.যেটা সবচেয়ে বেশি কাজে দেয়What helps most
- ১1 একটা প্রশ্ন মিস হলে ছেড়ে দিন। অডিও কারও জন্য থামবে না। একটা খালি ঘর নিয়ে বসে থাকলে পরের তিনটাও যাবে — একটার জায়গায় চারটা। পরের প্রশ্নের শব্দগুলো কানে এলেই বুঝবেন আগেরটা পার হয়ে গেছে; আন্দাজে কিছু একটা লিখে এগিয়ে যান। If you lose one, let it go. The audio does not wait. Standing still over one blank costs you the next three as well: four instead of one. When you hear the words of the next question, the last one has passed; guess something and move.
- ২2 মাল্টিপল চয়েসে অপশন না, প্রশ্নটা পড়ুন। তিনটা অপশনই অডিওতে আসবে; তিনটাই ধরতে গেলে গুলিয়ে ফেলবেন। প্রশ্নটা কী জানতে চাইছে সেটা মাথায় রাখুন, আর অডিও যে অপশনটা বাতিল করছে সেটা সাথে সাথে কেটে দিন। In multiple choice, read the question, not the options. All three options will be mentioned; try to track all three and you get lost. Hold what the question is asking, and cross an option out the moment the audio rules it out.
- ৩3 ম্যাপে আগে শুরুর জায়গা আর দিকটা খুঁজুন। “You are here” বা ঢোকার গেটে আঙুল রাখুন, আর দিক বোঝানোর কথাগুলো শুনুন: opposite, next to, at the end of, on your left, past the, before you reach। আঙুলটা ম্যাপে চলবে, শুধু চোখ না। On a map, find the start and the compass first. Keep a finger on "you are here" or the entrance, and listen for direction language: opposite, next to, at the end of, on your left, past the, before you reach. Your finger moves on the map, not just your eyes.
- ৪4 পার্ট ৩-এ কে কী বলছে, খেয়াল রাখুন। প্রশ্নটা প্রায়ই হয় “what does the tutor think” — আর ছাত্রটা বলবে ঠিক উল্টোটা। উত্তরটা মতামতের, তথ্যের না; শুনুন I’d say, I’m not convinced, the trouble is। In Part 3, track who says what. The question is often "what does the tutor think", and the student will say the opposite. The answer is an opinion, not a fact; listen for I'd say, I'm not convinced, the trouble is.
- ৫5 পার্ট ৪-এ সাইনপোস্ট ধরে এগোন। লেকচারার বলেন “first”, “the second factor”, “turning now to”, “finally” — নোটের হেডিংগুলো ঠিক এই ক্রমেই সাজানো। হেডিং শুনলেন মানে ওই ঘরের প্রশ্ন আসছে। In Part 4, follow the signposts. The lecturer says "first", "the second factor", "turning now to", "finally", and the note headings are in that same order. Hearing a heading means that box's question is next.
- ৬6 যা শুনলেন, হুবহু সেটাই লিখুন। অডিওতে “a monthly fee” বললে লিখুন monthly fee, নিজের ভাষায় “fee every month” না। লিসনিং সমার্থক শব্দ চায় না, চায় যে শব্দটা বলা হলো সেটা। Write exactly what you heard. If the audio says "a monthly fee", write monthly fee, not your own "fee every month". Listening does not want a synonym; it wants the word that was said.
- ৭7 কাগজে দিলে উত্তর তোলার ১০ মিনিটটা সাবধানে খরচ করুন। এক লাইন ওপর-নিচ হয়ে গেলে দশটা উত্তর একসাথে ভুল। প্রতি পাঁচটা উত্তরে একবার নম্বর মেলান। কম্পিউটারে এই টাইমটা নেই — টাইপ করুন আর সাথে সাথে এগোন। On paper, spend the ten transfer minutes carefully. Slip one line and ten answers go wrong together. Check the question number every five answers. On computer that time does not exist: type and move on at once.
লিসনিং প্র্যাকটিসের ঠিক পদ্ধতিThe right way to practise Listening
একটা টেস্ট দিলেন, নম্বর গুনলেন, পরেরটায় গেলেন — এটা প্র্যাকটিস না, মাপা। উন্নতি হয় ভুলগুলো নিয়ে কাজ করলে। একটা পার্ট শেষ করে: Sitting a test, counting the score and moving to the next is measuring, not practising. Improvement comes from working on the mistakes. After a part:
- ভুলগুলো ট্যাপস্ক্রিপ্টে খুঁজে বের করুন। প্রতিটা ভুল উত্তরের জায়গাটা পড়ুন আর কারণটা লিখুন: শুনিনি, শুনেছি কিন্তু বুঝিনি, বুঝেছি কিন্তু বানান ভুল, নাকি ফাঁদে পা দিয়েছি? চার কারণের চার রকম ওষুধ।Find every mistake in the tapescript. Read the spot for each wrong answer and write the reason: did not hear it, heard but did not understand, understood but misspelled, or fell for the distractor? Four causes, four cures.
- ওই জায়গাটা আবার শুনুন, এবার স্ক্রিপ্ট সামনে রেখে। কান আর চোখ একসাথে চললে যে শব্দটা ধরা যাচ্ছিল না, পরেরবার ধরা যায়।Replay that stretch with the script in front of you. Ear and eye together make the word you could not catch catchable next time.
- ডিক্টেশন: সপ্তাহে দুবার, এক মিনিটের অডিও, প্রতিটা শব্দ লিখুন, তারপর স্ক্রিপ্টের সাথে মেলান। কাজটা বিরক্তিকর, আর লিসনিংয়ের জন্য এর চেয়ে দ্রুত ফল আর কিছুতে আসে না।Dictation: twice a week, one minute of audio, write every word, then compare with the script. It is tedious, and it is the fastest thing that works for Listening.
- শ্যাডোয়িং (অধ্যায় ৮): যে বাক্যটা ধরতে পারেননি, সেটা বক্তার সাথে সাথে বলুন। যে স্পিডে আপনি বলতে পারেন, সেই স্পিডে শুনতেও পারেন।Shadowing (chapter 8): say the sentence you missed along with the speaker. The speed you can say, you can hear.
রিডিং — লড়াইটা ঘড়ির সাথেReading — the fight is with the clock
৬০ মিনিটে ৩টা প্যাসেজ, ৪০টা প্রশ্ন, সব মিলিয়ে প্রায় ২,৭০০ শব্দ। উত্তর তোলার আলাদা কোনো টাইম নেই। যাঁরা শেষ করতে পারেন না, তাঁদের প্রায় সবারই কারণ একটাই: প্যাসেজটা আগে পুরো পড়ে ফেলতে গিয়েছিলেন। Three passages, forty questions, about 2,700 words, sixty minutes. There is no extra time to transfer answers. Almost everyone who runs out of time ran out for one reason: they tried to read the whole passage first.
পড়ার তিন রকম, আর কখন কোনটাThree ways of reading, and when to use each
IELTS ক্লাসের প্রথম দিনই এই তিনটা শব্দ শেখানো হয়, কারণ পুরো পেপারটাই আসলে এই তিনটার মধ্যে বদলাবদলি: An IELTS class teaches these three words on day one, because the whole paper is a matter of switching between them:
| কী করেনWhat you do | কখনWhen | টাইমTime | |
|---|---|---|---|
| Skim | টাইটেল, প্রতিটা প্যারাগ্রাফের প্রথম বাক্য, আর শেষ বাক্য। প্যাসেজটা কী নিয়ে আর কোন প্যারায় কী আছে — এটুকু জানা।Title, first sentence of each paragraph, last sentence. Enough to know what it is about and which paragraph holds what. | প্রতিটা প্যাসেজে একবার, প্রশ্ন দেখার পরOnce per passage, after the questions | ২ মিনিট2 min |
| Scan | একটা নির্দিষ্ট জিনিস খোঁজা — নাম, সাল, সংখ্যা, ক্যাপিটাল লেটার, বা প্রশ্নের কোনো শব্দের সমার্থক। পড়া না, চোখ বুলানো।Hunting for one specific thing: a name, a year, a number, a capital letter, or a synonym of a word in the question. Not reading; sweeping. | প্রতিটা প্রশ্নেFor every question | কয়েক সেকেন্ডSeconds |
| মন দিয়ে পড়াClose reading | উত্তর যেখানে আছে সেই দু-তিনটা বাক্য, শব্দ ধরে ধরে। True, False না Not Given — ফয়সালা হয় এখানেই।The two or three sentences where the answer lives, word by word. This is where True, False or Not Given is decided. | জায়গাটা খুঁজে পাওয়ার পরOnce you have found the spot | ৩০ সেকেন্ড30 sec |
ভুলটা হয় পুরো প্যাসেজটাই “মন দিয়ে” পড়তে গেলে। ২,৭০০ শব্দ মন দিয়ে পড়তে পুরো ৬০ মিনিটই লাগে — তারপর প্রশ্নের জন্য আর কিছু থাকে না। The mistake is trying to close-read the whole passage. Close-reading 2,700 words takes the full sixty minutes, and then there is nothing left for the questions.
টাইমের ভাগThe time budget
প্যাসেজগুলো একটার চেয়ে আরেকটা কঠিন। তাই ২০-২০-২০ করে ভাগ করা ভুল। ভাগ করুন এভাবে: The passages get harder as you go, so splitting the hour into three equal twenties is the wrong move. Split it like this:
| প্যাসেজPassage | টাইমTime | কেনWhy |
|---|---|---|
| 1 | ১৭ মিনিট17 min | সবচেয়ে সহজ। টাইম বাঁচান এখান থেকে।The easiest. Bank the time here. |
| 2 | ২০ মিনিট20 min | মাঝারি।The middle one. |
| 3 | ২৩ মিনিট23 min | সবচেয়ে কঠিন, প্রশ্নগুলোও সবচেয়ে প্যাঁচালো।The hardest, with the trickiest questions. |
ঘড়িতে দুটো সময় ঠিক করে রাখুন: ১৭ মিনিটে প্যাসেজ ২, ৩৭ মিনিটে প্যাসেজ ৩। সময় হলে চলে যান, শেষ হোক বা না হোক। যেগুলো বাকি থাকল, আন্দাজে কিছু একটা বসিয়ে দিন — খালি ঘরের দাম শূন্য। Fix two moments on the clock: passage 2 at 17 minutes, passage 3 at 37. When the time comes, move, finished or not. Put a guess in whatever is left; a blank is worth nothing.
প্যাসেজ আগে না, প্রশ্ন আগেQuestions first, passage second
প্যাসেজ পুরো পড়ে তারপর প্রশ্নে গেলে যে ৮০ ভাগ লেখা কোনো প্রশ্নেই আসবে না, সেটাও পড়া হয়। কাজের ক্রমটা এই: Reading the passage and then turning to the questions means reading the eighty per cent of it that no question ever asks about. The order of work is this:
- ১1 প্রশ্নগুলো পড়ুন, প্রতিটায় এক-দুটো কি-ওয়ার্ড দাগান। সবচেয়ে ভালো কি-ওয়ার্ড: নাম, সাল, সংখ্যা, আর যে শব্দের সমার্থক কম (“volcano”-র সমার্থক নেই; “important”-এর বিশটা)। Read the questions and underline one or two keywords in each. The best keywords: names, years, numbers, and words with few synonyms ("volcano" has none; "important" has dozens).
- ২2 দুই মিনিট skim করুন — টাইটেল, প্রতিটা প্যারার প্রথম বাক্য। প্যারার পাশে দু-এক শব্দে লিখে রাখুন ওটা কী নিয়ে। এই নোটটাই পরে matching headings-এ কাজে লাগবে। Skim for two minutes: title, first sentence of each paragraph. Write a word or two beside each paragraph saying what it is about. That note is what matching headings will run on later.
- ৩3 প্রশ্ন ধরে ধরে scan করুন, কি-ওয়ার্ড বা তার সমার্থক খুঁজে। পেলে ওই বাক্যটা আর তার আগে-পরের বাক্য মন দিয়ে পড়ুন। তারপর উত্তর। Scan question by question for the keyword or its synonym. When you find it, close-read that sentence and the ones either side. Then answer.
- ৪4 যে প্রশ্নে ৯০ সেকেন্ডেও কিছু পেলেন না, ওটায় দাগ দিয়ে এগিয়ে যান। প্যাসেজ শেষে টাইম থাকলে ফিরবেন। অনেক সময় পরের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আগেরটা চোখে পড়ে যায়। Mark any question that gives you nothing in ninety seconds and move on. Come back at the end of the passage if there is time. Often you spot it while hunting for the next one.
ঘুরিয়ে বলা: পুরো পেপারটা এর ওপর দাঁড়িয়েParaphrase: the whole paper stands on it
প্রশ্নে যে শব্দ, প্যাসেজে প্রায় কখনোই সেটা থাকে না — থাকে তার অন্য কোনো রূপ। হুবহু মিলে যাওয়া শব্দটাই প্রায়ই ফাঁদ: ওটা ভুল অপশনের দিকে টানে। যে জোড়াগুলো ঘুরেফিরে আসে: The word in the question is almost never the word in the passage; a different form of it is. An exact word match is often the trap: it pulls you toward the wrong option. Some pairs that keep recurring:
| প্রশ্নেIn the question | প্যাসেজেIn the passage |
|---|---|
| children | the young, youngsters, pupils, those under 12 |
| increase | rise, grow, climb, go up, expand, a surge in |
| cause | lead to, result in, bring about, be responsible for, trigger |
| difficult | challenging, demanding, not straightforward, far from easy |
| many people believe | it is widely thought, a common assumption is, conventional wisdom holds |
| cheap | inexpensive, affordable, low-cost, does not cost much |
| rarely | seldom, hardly ever, on few occasions, is unusual |
| scientists discovered | researchers found, the study revealed, evidence emerged that |
প্র্যাকটিস: প্রতিটা প্যাসেজের পর, প্রতিটা ঠিক উত্তরে প্রশ্নের শব্দ আর প্যাসেজের শব্দ পাশাপাশি লিখে রাখুন। এক মাসে আপনার নিজের একটা লিস্ট হয়ে যাবে, আর ওটা যেকোনো বইয়ের লিস্টের চেয়ে বেশি কাজের। Practice: after every passage, write the question's word and the passage's word side by side for each correct answer. In a month you have your own list, and it beats any list in a book.
True / False / Not GivenTrue / False / Not Given
সবচেয়ে বেশি নম্বর যায় এখানেই, আর কারণটা প্রায় সবসময় একটাই: Not Given মানে “প্যাসেজ এটা নিয়ে কিছু বলেনি”, “আমার মনে হয় না” না। This is where the most marks go, and nearly always for the same reason: Not Given means "the text does not say", not "I do not think so".
আর যেটা ক্লাসে শেখায় কিন্তু বইয়ে কম থাকে: ছোট ছোট শব্দগুলোতেই ফয়সালা। all, only, always, never, most, the first, mainly, no one — স্টেটমেন্টে এরকম একটা শব্দ থাকলে ওটাই আসল প্রশ্ন। প্যাসেজে “many” আর স্টেটমেন্টে “all” — সেটা False না Not Given, নির্ভর করে প্যাসেজ “all”-কে বাতিল করেছে কি না। And the thing a class teaches that books often skip: the small words decide it. all, only, always, never, most, the first, mainly, no one: if the statement contains one of these, that word is the question. Passage says "many", statement says "all": whether that is False or Not Given depends on whether the passage rules "all" out.
একটা ছোট প্যাসেজে দেখা যাক। এটা এই বইয়ের জন্য লেখা, কোনো পরীক্ষার না: Take a short passage. It was written for this book, not taken from a test:
The town of Alderbrook introduced a free bicycle scheme in 2019, placing 300 bicycles at 24 docking stations. Use was heavy in the first summer, with most journeys shorter than two kilometres. However, by the second winter the number of daily rides had fallen to under a third of the summer figure, and the council began charging a small fee to cover maintenance. Officials say the scheme has nevertheless reduced short car trips in the centre, although no study of traffic volumes has yet been published.
| স্টেটমেন্টStatement | উত্তরAnswer | কেনWhy |
|---|---|---|
| Most trips on the scheme's bicycles were short. | TRUE | “most journeys shorter than two kilometres” — একই কথা, অন্য শব্দে (trips = journeys, short = shorter than two kilometres)।"most journeys shorter than two kilometres": the same thing in other words (trips = journeys, short = shorter than two kilometres). |
| The scheme was free of charge throughout. | FALSE | “throughout” — ছোট শব্দটা এটাই। প্যাসেজ বলছে পরে ফি চালু হয়েছে; তাহলে “throughout” টেকে না।"Throughout" is the small word. The passage says a fee was introduced later, so "throughout" cannot stand. |
| Ridership fell because of the cold weather. | NOT GIVEN | শীতে কমেছে, সেটা আছে। কেন কমেছে, সেটা নেই। “শীতকাল, তাই ঠান্ডা” — এটা আপনার ধারণা, প্যাসেজের কথা না।It fell in winter, yes. Why it fell is not stated. "Winter, so cold": that is your inference, not the passage's claim. |
| Research has confirmed that the scheme cut car use. | FALSE | অফিসাররা বলছেন কমেছে, কিন্তু “no study… has yet been published”। “confirmed” আর “research” — দুটোকেই প্যাসেজ সরাসরি নাকচ করছে।Officials say it did, but "no study… has yet been published". "Confirmed" and "research" are both directly denied. |
নিজের জানা দিয়ে ফাঁক ভরবেন না। প্রশ্নটা প্যাসেজ নিয়ে, দুনিয়া নিয়ে না। আর Yes / No / Not Given দেখলে বুঝবেন প্রশ্নটা তথ্য নিয়ে না, লেখকের মত নিয়ে — খুঁজুন I would argue, clearly, it is doubtful that, few would deny। Do not fill gaps with what you happen to know. The question is about the text, not about the world. And when you see Yes / No / Not Given, the question is about the writer's opinion rather than a fact: look for I would argue, clearly, it is doubtful that, few would deny.
ওপরের “কেন” কলামটা প্র্যাকটিস বইয়ে থাকে না — ওখানে শুধু “FALSE” লেখা থাকে। আমাদের প্রতিটা রিডিং প্রশ্নের নিচে ওই “কেন”-টা লেখা থাকে। The "why" column above is missing from practice books, which print only "FALSE". Under every Reading question we mark, that "why" is written out.
Matching Headings: পদ্ধতিটাMatching Headings: the method
- হেডিংয়ের লিস্ট আগে পড়বেন না, প্যারাটা আগে পড়ুন। মাথায় আট-দশটা হেডিং নিয়ে প্যারা পড়লে সবগুলোকেই ঠিক মনে হয়। বরং প্যারাটা পড়ে নিজের ভাষায় দু-শব্দে লিখুন এটা কী নিয়ে, তারপর লিস্টে মেলান।Do not read the list of headings first; read the paragraph first. Read a paragraph with ten headings in your head and every one of them seems to fit. Instead, read the paragraph, write two words of your own on what it is for, then find the match in the list.
- প্রথম আর শেষ বাক্য — প্যারার আসল কথাটা প্রায় সবসময় এই দুটোর একটায়। মাঝেরগুলো উদাহরণ।First and last sentence: the point of a paragraph is nearly always in one of the two. The middle is examples.
- হেডিং বলে প্যারাটা কী করছে, কোনো খুঁটিনাটি না। একটা প্যারায় একবার “Japan”-এর কথা থাকলে “The Japanese example” হেডিংটা প্রায় নিশ্চিত ফাঁদ।A heading names the purpose, not a detail. If a paragraph mentions "Japan" once, the heading "The Japanese example" is almost certainly the trap.
- সবচেয়ে সহজ প্যারা আগে, কঠিনটা শেষে — তখন অপশন কম থাকে। আর যে হেডিং ব্যবহার হয়ে গেল সেটা কেটে দিন (উদাহরণে যেটা দেওয়া থাকে, সেটাও)।Easiest paragraph first, hardest last, when fewer options remain. Cross out each heading as you use it (including the one given as the example).
পদ্ধতিটা একটা ছোট প্যাসেজে দেখা যাক (এই বইয়ের জন্য লেখা)। তিনটা প্যারা, পাঁচটা হেডিং — মানে দুটো হেডিং ফাঁদ, যেমন আসল পরীক্ষায় থাকে। Take the method to a short passage (written for this book). Three paragraphs, five headings, which means two headings are traps, exactly as in the real test.
A For most of the twentieth century, the town of Harlow Bridge had one employer: a paper mill that took its water from the river and gave the town its smell. When the mill closed in 1998, nearly a third of working adults lost their jobs within a year, and the local council expected the population to fall. It did not. Instead, the empty mill buildings were rented cheaply to small workshops, and by 2010 the town had more businesses than it had ever had, though none employed more than twenty people.
B The change brought a problem nobody had planned for. The mill had paid for the town's only secondary school through a long-standing agreement, and when it went, so did the money. For six years the school ran on emergency grants. It was finally rescued not by the council but by the new workshops, which agreed in 2006 to pay a small levy on every lease in exchange for a say in what the school taught.
C Visitors today are often surprised that Harlow Bridge looks so little like a former industrial town. The river is clean enough to swim in, which it was not in living memory, and the mill's chimney has been kept as a viewing tower. Locals are less sentimental. Asked what they miss about the mill, most name the smell, and mean it as a joke.
| হেডিংHeading | কোন প্যারাParagraph | কেনWhy |
|---|---|---|
| i How a school was saved | B | প্যারার প্রথম বাক্য বলছে “একটা সমস্যা”, শেষ বাক্য বলছে “rescued”। মাঝখানে স্কুল। উদ্দেশ্যটাই এটা।The first sentence says "a problem", the last says "rescued". The school is what sits between them. That is the paragraph's purpose. |
| ii The closure of the paper mill | — | ফাঁদ। মিল বন্ধ হওয়ার কথা A-তে আছে, কিন্তু একটা বাক্যে। A-র আসল কথা বন্ধ হওয়াটা না, তার পরে কী হলো।Trap. The closure is in A, but in one sentence. A's point is not the closure; it is what happened after. |
| iii An unexpected recovery | A | “expected the population to fall. It did not.” — অপ্রত্যাশিত। আর শেষ বাক্যে “more businesses than ever”। এই দুটো মিলিয়েই হেডিং।"expected the population to fall. It did not": unexpected. And the last sentence: "more businesses than ever". The two together are the heading. |
| iv What the residents remember | C | C-র শেষ দুই বাক্য লোকজন কী মিস করে সেটা নিয়ে। প্রথম বাক্যের “visitors” ফাঁদের দিকে টানে (নিচে দেখুন)।C's last two sentences are about what people miss. The first sentence's "visitors" pulls toward the trap (below). |
| v A growing tourist industry | — | ফাঁদ। C-তে “visitors” আর “viewing tower” আছে, তাই শব্দ মিলে যায়। কিন্তু প্যাসেজ কোথাও বলেনি পর্যটন বাড়ছে বা ওটা একটা শিল্প। শব্দ মিল ≠ মানে মিল।Trap. C has "visitors" and "viewing tower", so the words match. But the passage never says tourism is growing or that it is an industry. A word match is not a meaning match. |
লক্ষ করুন: প্রতিটা ঠিক উত্তর প্রথম আর শেষ বাক্য থেকে এসেছে, আর দুটো ফাঁদই মাঝখানের একটা শব্দ থেকে। এটাই এই ধরনের প্রশ্নের গোটা কৌশল। Notice: every correct answer came from a first or last sentence, and both traps came from one word in the middle. That is the whole technique for this question type.
ফাঁকা পূরণ: বাক্য, সামারি, টেবিলGap-fills: sentence, summary, table
- উত্তর প্যাসেজের শব্দ, হুবহু, কোনো বদল ছাড়া। প্যাসেজে “rapid growth” থাকলে উত্তর “rapid growth”, “growing rapidly” না। ওয়ার্ড লিমিট এখানেও।The answer is words from the passage, exactly, unchanged. If the passage says "rapid growth", the answer is "rapid growth", not "growing rapidly". The word limit applies here too.
- খোঁজার আগে গ্র্যামারটা দেখুন: ফাঁকার আগে “the” থাকলে নাউন; “to” থাকলে ভার্ব; “more ___ than” থাকলে অ্যাডজেকটিভ। উত্তরটা বসিয়ে বাক্যটা পড়ুন — গ্র্যামারে না মিললে উত্তর ভুল।Check the grammar before you look: "the" before the gap means a noun; "to" means a verb; "more ___ than" means an adjective. Put the answer in and read the sentence: if the grammar fails, so does the answer.
- সামারিটা পুরো আগে পড়ুন। এটা প্যাসেজের একটা অংশকে ক্রম ধরে ফলো করে; প্রথম ফাঁকার জায়গাটা পেলে বাকিগুলো তার নিচেই। ওয়ার্ড লিস্ট থাকলে দুটো শব্দ প্রায়ই একই মানের হয় — তখন গ্র্যামারই ফয়সালা করে।Read the whole summary first. It follows one stretch of the passage in order; find the first gap and the rest are below it. With a word bank, two candidates often mean the same thing, and grammar decides between them.
আরও কয়েকটা নিয়মA few more rules
- অচেনা শব্দে আটকে যাবেন না। যে শব্দ কোনো প্রশ্নে লাগে না, তার মানে জানারও দরকার নেই। যেটা লাগে, তার মানে আশপাশের বাক্য থেকে আন্দাজ করুন: “the arid region, where rain falls only a few days a year” — arid মানে বোঝা হয়ে গেল।Do not stop at unknown words. A word no question needs is a word you need not know. For one you do need, guess from the sentences around it: "the arid region, where rain falls only a few days a year". Arid is now clear.
- মাল্টিপল চয়েসে ভুল অপশনগুলো প্যাসেজের হুবহু শব্দ ধার করে। ঠিকটা ঘুরিয়ে বলে। যে অপশনটা প্যাসেজ থেকে টুকে আনা মনে হচ্ছে, ওটাকেই সন্দেহ করুন।In multiple choice, the wrong options borrow the passage's exact words. The right one paraphrases. Be suspicious of the option that looks copied from the text.
- কম্পিউটারে দিলে উত্তর টাইপ করেই পরেরটায় যান। কাগজে দিলে প্রতিটা প্যাসেজ শেষে আনসার শিটে তুলুন — শেষে একসাথে তোলার জন্য রেখে দেবেন না। ঘণ্টাটা ফুরায় ঠিক ওখানেই।On computer, type the answer and move on. On paper, transfer after each passage; never save it all for the end. That is exactly where the hour runs out.
- পড়ার স্পিড বাড়ে পড়লে, কৌশলে না। রোজ ১৫ মিনিট ইংরেজিতে এমন কিছু পড়ুন যেটার টপিক আপনার ভালো লাগে (অধ্যায় ৮)। ছয় সপ্তাহে প্যাসেজ ৩ আর অতটা লম্বা লাগবে না।Reading speed grows from reading, not from technique. Fifteen minutes a day of English on a subject you enjoy (chapter 8). In six weeks passage 3 stops feeling so long.
রাইটিং — যা চেয়েছে, ঠিক সেটাই লিখুনWriting — answer the question that was asked
৬০ মিনিটে দুটো টাস্ক। টাস্ক ২-এর ওজন টাস্ক ১-এর দ্বিগুণ, তাই টাইমটাও সেভাবে ভাগ করুন: টাস্ক ১-এ ২০ মিনিট, টাস্ক ২-এ ৪০। রাইটিংয়ে মানুষ নম্বর হারায় খারাপ ইংরেজির জন্য যতটা, তার চেয়ে বেশি হারায় এক্সামিনার ঠিক কী খোঁজেন সেটা না জেনে লেখার জন্য। এই অধ্যায়ের বেশির ভাগটা তাই রুব্রিক নিয়ে — নম্বরটা আসলে কীসে আসে। Two tasks in sixty minutes. Task 2 is worth twice what Task 1 is worth, so split the time the same way: twenty minutes on Task 1, forty on Task 2. People lose fewer marks in Writing to bad English than to not knowing what the examiner is looking for. Most of this chapter is therefore about the rubric: where the marks actually come from.
রুব্রিক: এক্সামিনার আসলে কী দেখেনThe rubric: what the examiner is actually reading for
চারটা জিনিসে চারটা আলাদা নম্বর, তারপর গড়। প্রথমটার নাম টাস্ক ১-এ Task Achievement, টাস্ক ২-এ Task Response; বাকি তিনটা দুই টাস্কেই এক। যেটা বেশির ভাগ মানুষ জানে না: প্রথম দুটোর সাথে ইংরেজি কত ভালো, তার সম্পর্ক নেই। ওগুলো মাপে কাজটা করলেন কি না, আর লেখাটা গোছানো কি না। ইংরেজি দারুণ হলেও এই দুই ঘরে ৬ পাওয়া খুবই সম্ভব — আর তখন গড়ে গিয়ে সেই ৭। Four separate scores, then an average. The first is called Task Achievement in Task 1 and Task Response in Task 2; the other three are the same in both. What most people do not know: the first two have nothing to do with how good your English is. They measure whether you did the job and whether the piece is organised. Excellent English can easily score 6 on those two, and the average lands on the familiar 7.
নিচের টেবিলটা অফিসিয়াল পাবলিক ব্যান্ড ডেসক্রিপ্টর (২০২৩ সালের মে মাসে আপডেট করা) থেকে নেওয়া, আমাদের ভাষায় সংক্ষেপে। মোটা হরফে যেগুলো, ওগুলো ডেসক্রিপ্টরের নিজের কথা। The table below is taken from the official public band descriptors (updated May 2023), condensed in our words. The bold phrases are the descriptors' own wording.
| কী দেখেCriterion | 6 | 7 | 8 | 9 |
|---|---|---|---|---|
| Task Achievement টাস্ক ১Task 1 |
বাছাই করা ফিচারগুলো adequately highlighted; ওভারভিউ আছে, তবে শুধু attempted; সংখ্যা দিয়ে সমর্থন আছে; কিছু তথ্য ভুল বা অপ্রাসঙ্গিক থাকতে পারে।Selected features adequately highlighted; an overview is attempted; figures given in support; some detail may be irrelevant or inaccurate. | তথ্য relevant and accurate; a clear overview; মূল প্রবণতা বা তফাতগুলো চিহ্নিত; ফিচারগুলো clearly highlighted, তবে আরও বাড়ানো যেত।Content relevant and accurate; a clear overview; main trends or differences identified; features clearly highlighted but could be extended further. | ফিচার skilfully selected, পরিষ্কারভাবে দেখানো আর উদাহরণসহ; মাঝেমধ্যে ছোট বাদ পড়া।Features skilfully selected, clearly presented and illustrated; occasional omissions. | টাস্কের সব শর্ত fully and appropriately পূরণ; ভুল একেবারে বিরল।All requirements fully and appropriately satisfied; lapses extremely rare. |
| Task Response টাস্ক ২Task 2 |
প্রশ্নের মূল অংশগুলো ছোঁয়া হয়েছে, কোনোটা কম কোনোটা বেশি; একটা মত আছে, কিন্তু উপসংহার unclear, unjustified or repetitive হতে পারে; কিছু আইডিয়া insufficiently developed।Main parts addressed, some more fully than others; a position exists but conclusions may be unclear, unjustified or repetitive; some ideas insufficiently developed. | A clear and developed position; মূল আইডিয়া বিস্তারিত আর সমর্থিত, তবে over-generalise করার ঝোঁক বা সমর্থনে ফোকাসের অভাব থাকতে পারে।A clear and developed position; main ideas extended and supported, but a tendency to over-generalise or a lack of focus in support. | Well-developed position; আইডিয়া relevant, well extended and supported; মাঝেমধ্যে ছোট বাদ পড়া।Well-developed position; ideas relevant, well extended and supported; occasional lapses. | প্রশ্নটা explored in depth; মত পুরোপুরি বিকশিত, সরাসরি উত্তর; আইডিয়া fully extended and well supported।Prompt explored in depth; a fully developed position that directly answers; ideas fully extended and well supported. |
| Coherence & Cohesion | মোটামুটি গোছানো, একটা ক্রম আছে; লিংকিং কাজ করে, কিন্তু faulty or mechanical হতে পারে; প্যারার ভাগ not always logical, মূল কথা সবসময় পরিষ্কার না।Broadly coherent with a clear overall progression; linking works but may be faulty or mechanical; paragraphing not always logical, central topic not always clear. | Clear progression throughout; লিংকিং শব্দ flexibly, তবে কখনো কম বা বেশি; প্রতিটা প্যারায় সাজানো একটাই মূল কথা।Clear progression throughout; cohesive devices used flexibly, some over/under-use; paragraphing supports coherence with one logical thread each. | ক্রম যুক্তিসঙ্গত, cohesion well managed; প্যারাগ্রাফ sufficiently and appropriately।Logically sequenced, cohesion well managed; paragraphing sufficiently and appropriately. | লিংকিং very rarely attracts attention; পড়তে effortless; প্যারাগ্রাফ skilfully managed।Cohesion very rarely attracts attention; message followed effortlessly; paragraphing skilfully managed. |
| Lexical Resource | টপিকের জন্য generally adequate; শব্দ বাছাইয়ে নিখুঁত না; বানান বা শব্দরূপে some errors, কিন্তু মানে বোঝা যায়। ঝুঁকি নিলে শব্দ বেশি, ভুলও বেশি।Generally adequate for the task; some lack of precision; some errors in spelling or word form that do not impede. A risk-taker shows more range and more errors. | Some flexibility and precision; কম প্রচলিত শব্দ কিছুটা; style আর collocation-এর বোধ আছে, তবে ভুল হয়; বানানে only a few errors।Some flexibility and precision; some less common items; awareness of style and collocation, though slips occur; only a few spelling errors. | Wide resource, সাবলীল আর নিখুঁত মানে; কম প্রচলিত শব্দ skilfully, মাঝেমধ্যে collocation ভুল; বানানের ভুল occasional।Wide resource, fluent and precise; uncommon items used skilfully with occasional collocation slips; spelling errors occasional. | শব্দে very natural and sophisticated control; ভুল extremely rare।Very natural and sophisticated control; errors extremely rare. |
| Grammatical Range & Accuracy | সহজ আর জটিল বাক্যের মিশেল, তবে flexibility is limited; জটিল বাক্যে সহজ বাক্যের মতো নির্ভুলতা নেই; ভুল হয়, কিন্তু rarely impede।A mix of simple and complex forms but flexibility is limited; complex structures less accurate than simple ones; errors occur but rarely impede. | A variety of complex structures; error-free sentences are frequent; কিছু ভুল থেকে যায়, কিন্তু বোঝায় বাধা দেয় না।A variety of complex structures; error-free sentences are frequent; a few errors persist but do not impede. | Wide range, flexibly and accurately; the majority of sentences are error-free; ভুল occasional, non-systematic।Wide range, flexibly and accurately; the majority of sentences are error-free; errors occasional, non-systematic. | Full flexibility and control; ভুল extremely rare, শুধু কলমের ফসকানো।Full flexibility and control; errors extremely rare, slips only. |
সংখ্যায়: রাইটিং সবার জন্যই সবচেয়ে কঠিন পেপারIn numbers: Writing is the hardest paper for everyone
IELTS নিজে প্রতি বছর দেশ ধরে গড় ব্যান্ড ছাপে। ২০২৪–২৫-এর অফিসিয়াল ডেটা (Academic): IELTS itself publishes mean bands by nationality every year. The official 2024–25 data (Academic):
| লিসনিংListening | রিডিংReading | রাইটিংWriting | স্পিকিংSpeaking | ওভারঅলOverall | |
|---|---|---|---|---|---|
| সারা দুনিয়াWorldwide | 6.4 | 6.3 | 5.9 | 6.0 | 6.2 |
| বাংলাদেশBangladesh | 5.8 | 6.2 | 5.8 | 5.9 | 6.0 |
| মাতৃভাষা বাংলাFirst language Bengali | 5.8 | 6.3 | 5.8 | 5.9 | 6.0 |
যে ৪০টা দেশের ডেটা ছাপা হয়েছে, তার ৩৩টায় রাইটিং চার পেপারের মধ্যে সবচেয়ে নিচে — জার্মানি (৬.৬) আর মালয়েশিয়া (৬.৫)-র মতো দেশেও, যাদের রিডিং ৮-এর কাছে। বাংলাদেশে রাইটিং আর লিসনিং একসাথে তলানিতে, রিডিংয়ের চেয়ে প্রায় আধা ব্যান্ড কম। কারণটা ইংরেজি না — কারণটা এই যে রাইটিংয়ের রুব্রিকের অর্ধেক ইংরেজি মাপেই না, আর ওই অর্ধেকটা কেউ শেখায় না। In 33 of the 40 nationalities reported, Writing is the lowest of the four papers, including Germany (6.6) and Malaysia (6.5), whose Reading is near 8. In Bangladesh, Writing and Listening share the bottom, almost half a band under Reading. The reason is not English; it is that half the Writing rubric does not measure English at all, and that half is the part nobody teaches.
ইংরেজি দারুণ, তবু ৭ — অঙ্কটা কীভাবে হয়Excellent English, still a 7: the arithmetic
অনেকে লিসনিং-রিডিং-স্পিকিংয়ে ৯ পেয়ে রাইটিংয়ে ৭ পান, আর বুঝতে পারেন না কোথায় গেল। হিসাবটা করে দেখুন। প্রতিটা টাস্কের ব্যান্ড চার ঘরের গড়; টাস্ক ২ গোনা হয় দুবার; শেষে কাছের .৫-এ রাউন্ড। Plenty of people score 9 in Listening, Reading and Speaking and then 7 in Writing, with no idea where it went. Do the sum. Each task's band is the average of the four rows; Task 2 counts twice; the result is rounded to the nearest half.
| টাস্ক ২-এর চার ঘরTask 2's four rows | TR | CC | LR | GRA | গড়Average |
|---|---|---|---|---|---|
| ইংরেজি নিখুঁত, মত অস্পষ্ট, প্যারা এলোমেলোFlawless English, blurry position, loose paragraphs | 5 | 6 | 9 | 9 | 7.25 → 7 |
| ইংরেজি নিখুঁত, প্রশ্নের একটা অংশ কম, লিংকিং যান্ত্রিকFlawless English, one part under-covered, mechanical linking | 6 | 6 | 9 | 9 | 7.5 |
| ইংরেজি সাধারণ, কিন্তু কাজটা ঠিকঠাকOrdinary English, but the job done properly | 7 | 7 | 7 | 7 | 7 |
| দুটোই ঠিকBoth right | 8 | 8 | 9 | 9 | 8.5 |
প্রথম আর তৃতীয় সারিটা দেখুন: একজনের ইংরেজি ৯, আরেকজনের ৭ — দুজনেরই রাইটিং ৭। এটা কোনো তত্ত্ব না। একজন সিনিয়র IELTS এক্সামিনার আর টেস্ট-রাইটার (Pauline Cullen) একজন ইংরেজিভাষী নেটিভের আসল রচনা ছাপিয়ে দেখিয়েছেন: শব্দ আর গ্র্যামারে ব্যান্ড ৯, মোট ৭ — কারণ প্রশ্নের অর্ধেক বাদ, প্যারাগ্রাফ নেই, আইডিয়া শেষ পর্যন্ত টানা হয়নি। এই মানুষগুলো ঠিক যা করেন: Look at the first and third rows: one person's English is a 9, the other's a 7, and both get a 7 in Writing. This is not theory. A senior IELTS examiner and test writer (Pauline Cullen) published a native English speaker's real essay: band-9 vocabulary and grammar, a 7 overall, because half the question was ignored, there were no paragraphs, and the ideas were not extended. What these writers do, exactly:
- ১1 টাস্ক ১-এ “যা দেখা যাচ্ছে তা-ই তো” ভেবে সব সংখ্যা লিখে দেন। কিন্তু ডেসক্রিপ্টরের শব্দটা selected: বারোটা সংখ্যার মধ্যে কোন তিন-চারটা আসল গল্পটা বলে, সেটা বেছে নেওয়া, আর তাদের তুলনা করা। সব লিখলে Task Achievement ৬-এ আটকায় (“key features … adequately highlighted”, “skilfully selected” না)। ওভারভিউ না থাকলে ৫: “tendency to focus on details without referring to the bigger picture”। In Task 1 they think "it's obvious, just report it" and write down every number. But the descriptor's word is selected: picking the three or four figures out of twelve that tell the story, and comparing them. Report everything and Task Achievement stops at 6 ("key features … adequately highlighted", not "skilfully selected"). Skip the overview and it is a 5: "tendency to focus on details without referring to the bigger picture".
- ২2 টাস্ক ২-এ ২৫০ শব্দে একটা “ভালো রচনা” লিখতে যান — চার-পাঁচটা আইডিয়া, প্রতিটায় দু-লাইন। এক্সামিনার আইডিয়া গোনেন না, গোনেন একটা আইডিয়া কতটা টানা হয়েছে: দাবি → কেন → একটা নির্দিষ্ট উদাহরণ → প্রশ্নের সাথে জুড়ে দেওয়া। ডেসক্রিপ্টরের ভাষায় ৮ = “well extended and supported”, ৬ = “insufficiently developed”। দুটো আইডিয়া পুরো টানা = ৮। পাঁচটা ছুঁয়ে যাওয়া = ৬। ২৫০ শব্দ মানেই দুটোর বেশি জায়গা নেই। In Task 2 they try to write a "good essay" in 250 words: four or five ideas, two lines each. The examiner does not count ideas; they measure how far one idea is carried: claim → why → one specific example → tied back to the question. In the descriptors' words, 8 = "well extended and supported", 6 = "insufficiently developed". Two ideas fully carried = 8. Five ideas touched = 6. Two hundred and fifty words is room for exactly two.
- ৩3 মতটা শেষে দেন, বা দুই দিকে ঝোলান। “To what extent do you agree” মানে ইনট্রোতেই বলতে হবে কতটা, আর শেষ পর্যন্ত ওই মতেই থাকতে হবে। ৭-এর শর্ত “a clear and developed position”; “both sides have merit” লিখে শেষ করলে ৬-এর “conclusions unclear”। They give the position at the end, or sit on the fence. "To what extent do you agree" means saying how far in the introduction, and staying there to the end. The 7 requires "a clear and developed position"; finish on "both sides have merit" and you have the 6's "conclusions unclear".
- ৪4 টপিক নিয়ে লেখেন, প্রশ্নটার উত্তর না দিয়ে। প্রশ্ন: “Should governments fund the arts?” উত্তর: শিল্পের গুরুত্ব নিয়ে দারুণ একটা লেখা, যেখানে “governments” আর “fund” একবারও আসেনি। Task Response ৫: “main parts of the prompt are incompletely addressed”। They write about the topic instead of answering the question. Question: "Should governments fund the arts?" Answer: a fine piece on why art matters, in which "governments" and "fund" never appear. Task Response 5: "main parts of the prompt are incompletely addressed".
- ৫5 প্যারাগ্রাফ ভাগ করেন না, বা একটা প্যারায় দুটো মূল কথা রাখেন। Coherence-এ ৬-এর negative feature হলো “the central topic may not always be clear”। লেখাটা যত ভালোই হোক, প্যারার ভাগ ভুল হলে এই ঘর ৬। They do not paragraph, or put two central ideas in one paragraph. The 6's negative feature in Coherence is "the central topic may not always be clear". However good the prose, wrong paragraphing makes this row a 6.
- ৬6 উদাহরণ দেন না, বা দেন “many people…” টাইপের। “supported” মানে একটা নির্দিষ্ট কিছু: জায়গা, সময়, সংখ্যা, ঘটনা। সত্যি হতে হবে না, বিশ্বাসযোগ্য হতে হবে। উদাহরণ ছাড়া আইডিয়া “extended” ধরা হয় না। They give no example, or a "many people…" one. "Supported" means something specific: a place, a time, a number, an event. It need not be true; it must be believable. Without an example an idea does not count as extended.
সূত্র: IELTS Writing Band Descriptors, public version, May 2023 (ielts.org); “IELTS scoring in detail” (ielts.org): চারটা মানদণ্ডের ওজন সমান, টাস্ক ২-এর ওজন বেশি; IELTS Test Taker Performance Data 2024–2025 (ielts.org, Academic, nationality আর first language শিট); Pauline Cullen, “How can a native speaker score band 7 in IELTS Writing?” (keytoielts.com)। Sources: IELTS Writing Band Descriptors, public version, May 2023 (ielts.org); "IELTS scoring in detail" (ielts.org): the four criteria weigh equally and Task 2 carries more weight; IELTS Test Taker Performance Data 2024–2025 (ielts.org, Academic, by nationality and by first language); Pauline Cullen, "How can a native speaker score band 7 in IELTS Writing?" (keytoielts.com).
নিজের লেখায় “আইডিয়াটা শেষ পর্যন্ত টানা হয়নি” নিজে দেখা প্রায় অসম্ভব — মাথায় তো পুরো যুক্তিটাই আছে। আমাদের রাইটিং মকে চার ঘরে আলাদা করে মন্তব্য আসে, যাতে বোঝা যায় নম্বরটা ঠিক কোন ঘরে গেল। Seeing "this idea was not carried through" in your own essay is nearly impossible: the whole argument is in your head. Our Writing mock comments on each of the four rows separately, so you can see which row the marks went to.
টাস্ক ১ — বর্ণনা না, বাছাইTask 1 — not description, selection
অ্যাকাডেমিক টাস্ক ১-এ একটা গ্রাফ, টেবিল, ম্যাপ বা প্রসেসের ছবি দেয়। কাজটা যা দেখা যাচ্ছে তা রিপোর্ট করা — কেন এমন হলো, তা না। কারণ ব্যাখ্যা বা নিজের মত এখানে নম্বর বাড়ায় না, বরং টাস্কের বাইরে যাওয়ার জন্য কমায়। কিন্তু “যা দেখা যাচ্ছে” মানে সব না — যেটুকু গল্পটা বলে, সেটুকু। Academic Task 1 gives you a graph, a table, a map or a process. Your job is to report what is visible, not why it happened. Explaining causes or giving an opinion does not earn marks here; it loses them for going outside the task. But "what is visible" does not mean everything: it means the part that tells the story.
সবচেয়ে বড় নম্বরদাতা: ওভারভিউ প্যারাগ্রাফ। দুটো বাক্যে সবচেয়ে বড় দু-তিনটা প্রবণতা, কোনো সংখ্যা ছাড়া। ওভারভিউ না থাকলে টাস্ক ১-এ ৬-ও কঠিন। The single biggest lever: an overview paragraph. Two sentences naming the two or three largest trends, with no figures in them. Without an overview, even band 6 on Task 1 is hard to reach.
- গঠন: এক বাক্যের ইনট্রো (প্রশ্নের কথাটা নিজের ভাষায়) → ওভারভিউ → দুটো ডিটেইল প্যারা। চার প্যারা, ১৭০–১৯০ শব্দ।Structure: one-sentence introduction (the prompt in your own words) → overview → two detail paragraphs. Four paragraphs, 170–190 words.
- সব লিখতে যাবেন না। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে বড় বদল, আর একটা তুলনা — এটুকুই। তবে ডিটেইল প্যারায় সংখ্যা থাকতেই হবে; সংখ্যা ছাড়া বর্ণনাকে অসম্পূর্ণ ধরে।Do not report everything. The highest, the lowest, the biggest change and one comparison are enough. But the detail paragraphs must carry figures; a description without numbers counts as incomplete.
- ১৫০-র নিচে নামবেন না। কম হলে নম্বর কাটে। ২০০-র ওপরেও না — ওই টাইমটা টাস্ক ২-এর।Never go under 150 words. Under-length is penalised. Do not go past 200 either; that time belongs to Task 2.
টাস্ক ১-এর ছয় রকম, আর কোনটায় কোন ভাষাThe six kinds of Task 1, and the language of each
| ধরনType | কী খুঁজবেনWhat to look for | যে ভাষা লাগেThe language you need |
|---|---|---|
| লাইন গ্রাফLine graph | সময়ের সাথে বদল: কোন লাইন উঠল, কোনটা নামল, কোথায় কাটাকাটি, সবচেয়ে বড় লাফ।Change over time: which line rose, which fell, where they cross, the biggest jump. | rose sharply / fell steadily / remained stable / peaked at / dipped to / fluctuated / doubled / overtook |
| বার চার্টBar chart | তুলনা: সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, কোনটা কোনটার কত গুণ।Comparison: the largest, the smallest, how many times one is another. | the highest / almost twice as many as / far lower than / by contrast / the only category to / accounted for |
| পাই চার্টPie chart | ভাগ আর অনুপাত। দুটো পাই থাকলে দুটোর মধ্যে বদলটা।Shares and proportions. With two pies, the change between them. | a quarter / just under a third / the largest share / made up 40% / the proportion of / grew from … to … |
| টেবিলTable | সবচেয়ে কঠিন ধরন, কারণ কিছুই ছবিতে আঁকা নেই। সারি ধরে আর কলাম ধরে চরম মানগুলো বের করুন; বাকিটা বাদ।The hardest type, because nothing is drawn for you. Find the extremes across rows and down columns; ignore the rest. | the figure for … / ranked first / whereas / in comparison / the gap between … and … |
| প্রসেসProcess | কয়টা ধাপ, শুরু কোথায়, শেষ কোথায়, ঘুরেফিরে আসে কি না। ওভারভিউতে ধাপের সংখ্যা আর শুরু-শেষ।How many stages, where it starts, where it ends, whether it is a cycle. The overview names the number of stages and the start and end. | passive: is collected / are then heated / once … has been … / at the next stage / finally, the … is packaged |
| ম্যাপMap | দুই সময়ের দুটো ম্যাপ: কী যোগ হলো, কী সরল, কী বড় হলো। দিক ধরে বলুন (north, to the west of)।Two maps of two dates: what was added, what was removed, what grew. Use compass directions (north, to the west of). | was replaced by / was demolished / was converted into / a new … was built to the south of / was extended / remained unchanged |
কখনো দুটো চার্ট একসাথে আসে (যেমন একটা বার চার্ট আর একটা টেবিল)। তখন প্রতিটার জন্য একটা করে ডিটেইল প্যারা, আর ওভারভিউতে এক বাক্যে দুটোর মধ্যে যোগসূত্র। Sometimes two charts come together (a bar chart and a table, say). Then one detail paragraph per chart, and one sentence in the overview linking the two.
টাস্ক ১: একটা মডেল, প্যারা ধরে ধরেTask 1: a model, paragraph by paragraph
ধরুন প্রশ্ন: The chart shows the percentage of households in Riverton with a home internet connection between 2005 and 2020, by area (city centre, suburbs, villages). আর ধরুন সংখ্যাগুলো: সেন্টার ৪৫% → ৯২%, শহরতলি ৩০% → ৮৮%, গ্রাম ৮% → ৬১%। এই বইয়ের জন্য বানানো তথ্য। Suppose the prompt: The chart shows the percentage of households in Riverton with a home internet connection between 2005 and 2020, by area (city centre, suburbs, villages). Suppose the figures: centre 45% → 92%, suburbs 30% → 88%, villages 8% → 61%. Invented data, for this book.
ইনট্রো (প্রশ্নের কথা, নিজের ভাষায়)Introduction (the prompt, reworded)
The chart compares the proportion of homes with an internet connection in three parts of Riverton, the centre, the suburbs and the surrounding villages, over a fifteen-year period from 2005 to 2020.
ওভারভিউ (প্রবণতা, কোনো সংখ্যা নেই)Overview (trends, no figures)
Overall, connection rates rose considerably in all three areas, and by the end of the period the large majority of households in each were online. The centre remained the best-connected area throughout, while the villages, although they started far behind, saw the fastest growth.
ডিটেইল ১ (সংখ্যাসহ)Detail 1 (with figures)
In 2005, just under half of city-centre homes (45%) had a connection, compared with 30% in the suburbs and only 8% in the villages. Both urban areas then climbed steadily, reaching 92% and 88% respectively by 2020, so that the gap between them had almost closed.
ডিটেইল ২ (তুলনা)Detail 2 (the comparison)
The villages followed a different path. Their figure barely moved until 2010, but it then increased more than sevenfold to 61% in 2020. Even so, rural households were still noticeably less likely to be connected than urban ones at the end of the period.
- ইনট্রোতে shows → compares, percentage → proportion, between 2005 and 2020 → over a fifteen-year period। প্রশ্ন হুবহু টুকলে ওই শব্দগুলো ওয়ার্ড কাউন্টে গোনা হয় না।In the introduction, shows → compares, percentage → proportion, between 2005 and 2020 → over a fifteen-year period. Copy the prompt word for word and those words are not counted.
- ওভারভিউতে তিনটা বড় কথা, একটাও সংখ্যা না: সবাই বেড়েছে, সেন্টার সবার ওপরে, গ্রাম সবচেয়ে দ্রুত। এটাই “মূল ফিচার বাছাই”। সংখ্যা আসে এর পরে।The overview makes three big claims and uses zero figures: everyone rose, the centre stayed top, the villages grew fastest. That is "selecting key features". The numbers come after.
- কোথাও “কারণ ইন্টারনেট সস্তা হয়েছে” নেই। কারণটা চার্টে নেই, তাই লেখাতেও নেই।Nowhere does it say "because internet became cheaper". The reason is not in the chart, so it is not in the answer.
টাস্ক ২ — প্রশ্নটা আসলে কী চেয়েছেTask 2 — what the question actually asked
সবচেয়ে সাধারণ আর সবচেয়ে দামি ভুল: টপিক নিয়ে লেখা, প্রশ্নটার উত্তর না দিয়ে। টাস্ক ২-এর প্রশ্ন মোটে পাঁচ রকম, প্রতিটার নিজস্ব গড়ন আছে। প্রশ্নের শেষ লাইনটাই বলে দেয় কোনটা: The most common and most expensive mistake is writing about the topic instead of answering the question. Task 2 questions come in only five kinds, and each has its own shape. The last line of the prompt tells you which:
| শেষ লাইনে যা লেখাWhat the last line says | যা চেয়েছেWhat is asked | বডি প্যারা দুটোThe two body paragraphs |
|---|---|---|
| To what extent do you agree or disagree? | আপনার মত, আর কতটা। ইনট্রোতেই বলুন।Your view, and how strongly. State it in the introduction. | কারণ ১ / কারণ ২। (আংশিক একমত হলে: যেখানে একমত / যেখানে না।)Reason 1 / reason 2. (If you partly agree: where you agree / where you do not.) |
| Discuss both views and give your own opinion. | তিনটা জিনিস: মত ক, মত খ, আপনার মত। একটা বাদ পড়লেই নম্বর নামে।Three things: view A, view B, your view. Miss one and the score drops. | মত ক কেন মানুষ ধরে / মত খ কেন — আর প্রতিটার শেষে আপনি কোন দিকে।Why people hold view A / why view B, with your own leaning shown at the end of each. |
| What are the advantages and disadvantages? | দুই দিকই। “Do the advantages outweigh…” থাকলে শেষে একটা রায়ও লাগবে।Both sides. If it says "Do the advantages outweigh…", a verdict is also required. | সুবিধা / অসুবিধা।Advantages / disadvantages. |
| What are the causes and what solutions…? | কারণ আর সমাধান, দুটোই। সমাধানটা যেন আপনার বলা কারণের সাথে মেলে।Both causes and solutions. Each solution should answer a cause you named. | কারণ / সমাধান।Causes / solutions. |
| Why is this? Is it a positive or negative development? | দুটো আলাদা প্রশ্ন, দুটোরই উত্তর। দ্বিতীয়টায় একটা মত।Two separate questions, both answered. The second needs a position. | প্রশ্ন ১ / প্রশ্ন ২।Question 1 / question 2. |
লেখা শুরুর আগে ৫ মিনিট দিন। প্রশ্নটা কোন ধরনের ঠিক করুন, দুটো কারণ আর দুটো উদাহরণ ঠিক করুন, এক লাইনে মতটা লিখুন। এই ৫ মিনিটের জন্যই বাকি ৩৫ মিনিট শুধু লেখা — প্যারার মাঝখানে থেমে ভাবতে হয় না, আর বাক্য ভাঙে ঠিক ওখানেই। Spend five minutes before writing. Identify the question type, settle two reasons and two examples, write your position in one line. Those five minutes make the remaining thirty-five pure writing: no stopping to think halfway through a paragraph, which is where sentences fall apart.
| প্যারাParagraph | যা থাকবেWhat goes in it | শব্দWords |
|---|---|---|
| ইনট্রোIntroduction | প্রশ্নটা নিজের ভাষায় (এক বাক্য), তারপর আপনার মত (এক বাক্য)। ব্যস।The question in your own words (one sentence), then your position (one sentence). That is all. | 40–50 |
| বডি ১Body 1 | প্রথম বাক্যে মূল কথা। তারপর ব্যাখ্যা: এটা কেন সত্যি। তারপর একটা নির্দিষ্ট উদাহরণ। তারপর প্রশ্নের সাথে জুড়ে দেওয়া।Topic sentence first. Then explanation: why this is true. Then one specific example. Then a line tying it back to the question. | 90–100 |
| বডি ২Body 2 | দ্বিতীয় কারণ, একই গড়নে।A second reason, same shape. | 90–100 |
| শেষ প্যারাConclusion | দুই বাক্য: মতটা আবার, অন্য শব্দে। নতুন কোনো যুক্তি না।Two sentences: the position again, in different words. No new argument. | 30–40 |
মোট ২৬০–২৯০। ২৫০-র নিচে না, ৩২০-র ওপরেও না — বেশি লিখলে ভুলও বেশি, আর চেক করার টাইম থাকে না। Total 260–290. Not under 250, and not over 320 either: more words mean more errors and no time to check.
টাস্ক ২: একটা পুরো মডেল, প্যারা ধরে ধরেTask 2: a complete model, paragraph by paragraph
প্রশ্ন (এই বইয়ের জন্য লেখা): In many cities, most people travel to work by private car. Some people say that governments should spend money on public transport rather than on new roads. To what extent do you agree or disagree? নিচের রচনাটা ২৮০ শব্দ, চার প্যারা। প্রতিটা প্যারার ওপরে লেখা আছে এক্সামিনার ওখানে কী খুঁজছেন। The question (written for this book): In many cities, most people travel to work by private car. Some people say that governments should spend money on public transport rather than on new roads. To what extent do you agree or disagree? The essay below is 280 words in four paragraphs. Above each paragraph is what the examiner is looking for there.
ইনট্রো — প্রশ্নটা নিজের ভাষায়, তারপর মত, তারপর কতটাIntroduction: the question reworded, then the position, then how far
Car traffic now dominates the journey to work in most large cities, and some argue that the answer is to fund buses and trains instead of building more roads. I largely agree: new roads bring only short-lived relief, whereas reliable public transport changes how people choose to travel.
বডি ১ — দাবি → কেন → নির্দিষ্ট উদাহরণ → প্রশ্নের সাথে জোড়াBody 1: claim → why → specific example → tied back to the question
The first problem with new roads is that they fill up. When a congested route is widened, driving becomes briefly faster, so people who previously avoided the car begin to use it, and within a few years the jam returns at a larger scale. Dhaka's flyovers are a familiar case: each one opened to lighter traffic, and each was as slow as the road beneath it by its third year. Money spent this way therefore buys time rather than a solution.
বডি ২ — দ্বিতীয় কারণ, একই গড়ন, আর এক বাক্যে ছাড়Body 2: a second reason, same shape, plus a one-sentence concession
Public transport, by contrast, removes cars rather than accommodating them. A single metro train carries as many commuters as several hundred vehicles, and once a line is fast and predictable, people plan their lives around it. Since the first Dhaka metro line opened, office workers along its route have sold second cars and moved closer to the stations. Roads still need maintaining, of course, and freight cannot travel by metro, but as a way of moving people to work, rail and bus do more per taka than asphalt.
শেষ প্যারা — মতটা আবার, অন্য শব্দে, নতুন যুক্তি ছাড়াConclusion: the position again, in different words, no new argument
In short, governments should put most of their transport budget into buses and trains. Roads relieve congestion for a few years; good public transport relieves it for as long as it runs.
- মত ইনট্রোতেই, আর কতটা: “I largely agree” — ঠিক “to what extent”-এর উত্তর। শেষ প্যারায় একই কথা অন্য শব্দে। এটাই Task Response-এ ৭-এর শর্ত “a clear and developed position”।Position in the introduction, with an extent: "I largely agree" answers "to what extent" exactly. The conclusion says the same thing in other words. That is the Task Response 7 condition, "a clear and developed position".
- দুটোই আইডিয়া, দুটোই শেষ পর্যন্ত টানা: রাস্তা ভরে যায় (ফ্লাইওভার), গণপরিবহন গাড়ি সরায় (মেট্রো)। প্রতিটা প্যারায় একটাই মূল কথা — Coherence-এ ৭-এর শর্ত।Two ideas, both carried to the end: roads fill up (flyovers), public transport removes cars (the metro). One central idea per paragraph, the Coherence 7 condition.
- উদাহরণ নির্দিষ্ট: “Dhaka’s flyovers … by its third year”, “sold second cars”। সত্যি কি না তা এক্সামিনার যাচাই করেন না; বিশ্বাসযোগ্য কি না, সেটা দেখেন।Examples are specific: "Dhaka's flyovers … by its third year", "sold second cars". The examiner does not check whether they are true, only whether they are believable.
- ছাড় এক বাক্যে (“Roads still need maintaining, of course …”), তারপর সাথে সাথে মতে ফেরা। এটাই ৬ আর ৭-এর মাঝের সেতু: মতটা আলোচনায় বদলায়, কিন্তু ঝোলে না।A one-sentence concession ("Roads still need maintaining, of course …"), then straight back to the position. That is the bridge between 6 and 7: the view becomes a discussion without sitting on the fence.
- শব্দ: “purpose”-এর চেয়ে কঠিন কিছু নেই এখানেও — congested, short-lived relief, accommodating, predictable। সাধারণ শব্দ, ঠিক জোড়ায়। কোনো “In this modern era…” নেই, কোনো Firstly/Secondly নেই।Vocabulary: nothing harder than in the earlier sample: congested, short-lived relief, accommodating, predictable. Ordinary words in the right pairs. No "In this modern era…", no Firstly/Secondly.
উদাহরণ দেবেন কীভাবেHow to give an example
“For example, many people…” উদাহরণ না, ওটা আরেকটা সাধারণ কথা। উদাহরণ মানে নির্দিষ্ট কিছু: একটা জায়গা, একটা সময়, একটা সংখ্যা, একটা ঘটনা। সত্যি হতে হবে না — বিশ্বাসযোগ্য হতে হবে। "For example, many people…" is not an example; it is another general claim. An example is something specific: a place, a time, a number, an event. It does not have to be true; it has to be believable.
শেষ তিন মিনিট: কী চেক করবেনThe last three minutes: what to check
পুরোটা আবার পড়ার টাইম নেই। তিনটা জিনিস, এই ক্রমে: There is no time to reread everything. Three things, in this order:
- ১1 প্রশ্নের সব অংশের উত্তর আছে? প্রশ্নটা আবার পড়ুন, প্রতিটা অংশের পাশে টিক দিন। একটা বাদ পড়লে শেষ প্যারায় এক বাক্যে ঢুকিয়ে দিন — কিছু না থাকার চেয়ে ভালো। Is every part of the question answered? Reread the prompt and tick each part. If one is missing, fit a sentence into the conclusion; better than nothing.
- ২2 প্রতিটা বাক্যে ভার্ব আছে, আর সাবজেক্টের সাথে মিলছে? people is, it make, this problems — অধ্যায় ৭-এর ভুলগুলো ধরা পড়ে এখানেই। Does every sentence have a verb, and does it agree with its subject? people is, it make, this problems: chapter 7's mistakes get caught here.
- ৩3 a / an / the। প্রতিটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কিছু একটা আছে? বাংলাভাষীদের সবচেয়ে বেশি গোনা ভুল এটাই, আর এক মিনিটে অর্ধেক সারানো যায়। a / an / the. Does every singular countable noun have something in front of it? This is the most-counted error for Bangla speakers, and a minute fixes half of them.
একই প্যারা, ব্যান্ড ৬ আর ব্যান্ড ৭-এThe same paragraph at band 6 and at band 7
প্রশ্ন: Some people think children should be taught to compete; others believe cooperation matters more. Discuss both views and give your opinion. নিচে একই বডি প্যারা দুবার, প্রতিযোগিতার পক্ষে। দুটোই এই বইয়ের জন্য লেখা; কোনো পরীক্ষার্থীর না। The question: Some people think children should be taught to compete; others believe cooperation matters more. Discuss both views and give your opinion. Below, the same body paragraph twice, arguing for competition. Both were written for this book; neither is a candidate's.
ব্যান্ড ৬-এর মতো পড়ায়Reads like band 6
Firstly, competition is good for children because it make them try hard. When children compete, they want to win, so they study more and more. For example, in my country, students compete in exam and this is very important for their future. Also, competition is important in the life, because in the job market people must compete. So I think competition is a good thing for children and it help them to be successful.
ব্যান্ড ৭-এর মতো পড়ায়Reads like band 7
The case for competition is that it gives effort a purpose. A child who knows that only the top three projects will be displayed works differently from one who knows every project will be. In Bangladeshi schools this shows up at the annual science fair: the pupils who enter tend to keep their project going for weeks, while classwork is often finished in the last hour. Competition can be taken too far, but used in small doses it teaches children that effort is measured, which is exactly what exams, and later employers, will do.
- প্রশ্নের উত্তর: ৬ একই কথা তিনবার বলে (good, important, a good thing)। ৭ একটা কারণ দেয় (চেষ্টার একটা উদ্দেশ্য থাকে) আর সেটাই শেষ পর্যন্ত টানে।Task response: the 6 says the same thing three times (good, important, a good thing). The 7 gives one reason (effort gets a purpose) and follows it to the end.
- জোড়া: ৬ জোড়া লাগায় Firstly / Also / So দিয়ে। ৭ জোড়া লাগায় মানে দিয়ে: “A child who…”, “this shows up…”, “can be taken too far, but…”।Coherence: the 6 joins with Firstly / Also / So. The 7 joins by meaning: “A child who…”, “this shows up…”, “can be taken too far, but…”.
- ভোকাবুলারি: ৬-এ compete/competition পাঁচবার, important দুবার। ৭-এ “gives effort a purpose”, “in small doses”, “effort is measured”: সাধারণ শব্দ, ঠিক জোড়ায়।Vocabulary: the 6 uses compete/competition five times and important twice. The 7 has “gives effort a purpose”, “in small doses”, “effort is measured”: ordinary words in exact pairs.
- গ্র্যামার: ৬-এর দাগানো জায়গাগুলোই এক্সামিনার গোনেন: it make, in exam, in the life, it help। ৭-এ একটা তুলনা, একটা ছাড় (“can be taken too far, but”) আর একটা relative clause, একটাও ভুল ছাড়া।Grammar: the marked spots in the 6 are exactly what an examiner counts: it make, in exam, in the life, it help. The 7 carries a comparison, a concession (“can be taken too far, but”) and a relative clause, with no errors.
স্পিকিং — নিখুঁত না, সচলSpeaking — keep moving, not perfect
১১ থেকে ১৪ মিনিট, তিনটা পার্ট, সামনে একজন সত্যিকারের এক্সামিনার। বাংলাভাষীরা এখানে সবচেয়ে বেশি নম্বর হারান ভুল ইংরেজির জন্য না — উত্তর খুব ছোট দেওয়ার জন্য। Eleven to fourteen minutes, three parts, with a real examiner. Bangla-speaking candidates lose most of their marks here not to broken English but to answers that are too short.
তিনটা পার্টThe three parts
- ১1 পার্ট ১ (৪–৫ মিনিট) — আপনাকে নিয়ে সহজ প্রশ্ন, তিনটা টপিকে চার-পাঁচটা করে। প্রথমটা প্রায় সবসময় বাড়ি, কাজ বা পড়াশোনা; বাকি দুটো যা খুশি: খাবার, আবহাওয়া, ছুটি, বই, বন্ধু, ঘুম। প্রতিটা উত্তর দুই-তিন বাক্য: উত্তর, তারপর একটা কারণ বা উদাহরণ। Part 1 (4–5 min): easy questions about you, four or five each on three topics. The first is nearly always home, work or study; the other two could be anything: food, weather, holidays, books, friends, sleep. Every answer should be two or three sentences: the answer, then a reason or an example.
- ২2 পার্ট ২ (৩–৪ মিনিট) — একটা কিউ কার্ড, একটা কাগজ, একটা পেনসিল। তৈরি হওয়ার জন্য ১ মিনিট, তারপর ১ থেকে ২ মিনিট একটানা বলা। শেষে এক্সামিনার একটা ছোট প্রশ্ন করেন — এক বাক্যে উত্তর দিলেই হয়। Part 2 (3–4 min): a cue card, a sheet of paper and a pencil. One minute to prepare, then one to two minutes of talking on your own. The examiner ends with one short question; a single sentence answers it.
- ৩3 পার্ট ৩ (৪–৫ মিনিট) — পার্ট ২-এর টপিক নিয়ে বড় পরিসরে আলোচনা। “আপনি” না, “সমাজ” — এখানে উত্তর লম্বা হতে হবে, চার-পাঁচ বাক্য। এক্সামিনার ইচ্ছা করেই কঠিন প্রশ্ন করেন; ওটা খারাপ লক্ষণ না, বরং উল্টোটা। Part 3 (4–5 min): a wider discussion growing out of Part 2. Not about you, about society. Answers need to be longer here, four or five sentences. The examiner deliberately asks harder questions; that is not a bad sign, rather the opposite.
চার ঘরে ৬.৫ পেতে কী লাগেWhat 6.5 takes on the four criteria
স্পিকিংয়ে চার ঘরের গড় নিচের দিকে রাউন্ড হয়। তাই ৬.৫ মানে দুটো ঘরে ৭, দুটো ঘরে ৬ — চারটাতেই ৬.৫ বলে কিছু নেই। নিচে ৬-এর শর্ত আর যেটা ৬-এর নিচে টেনে নামায়; কোনো ঘরে ৭ পেতে “ভুল কম” আর “লম্বা করে বলা” দুটোই লাগে। In Speaking the average of the four rows rounds down. So a 6.5 means 7 in two rows and 6 in the other two; there is no such thing as 6.5 in every row. Below are the conditions for a 6 and what pulls you under it; a 7 in any row needs both "fewer errors" and "at length".
| কী দেখেCriterion | ৬ পেতেFor a 6 | যেটা ৬-এর নিচে টেনে নামায়What pulls you under 6 |
|---|---|---|
| সাবলীলতাFluency & coherence | লম্বা করে বলতে পারেন; থামেন, তবে কী বলবেন ভাবতে, শব্দ খুঁজতে না; লিংকিং শব্দ ব্যবহার করেন।You speak at length; pauses happen, but to find ideas, not words; you use linking words. | এক-দুই শব্দের উত্তর; বারবার গোড়া থেকে বলা; শব্দ খুঁজতে লম্বা চুপ।One- or two-word answers; restarting again and again; long silences hunting for words. |
| ভোকাবুলারিVocabulary | যেকোনো টপিকে লম্বা করে বলার মতো শব্দ আছে; শব্দ না পেলে ঘুরিয়ে বলতে পারেন।Enough words to talk at length on any topic; when a word is missing, you can talk around it. | একই অ্যাডজেকটিভ বারবার (good, nice, bad); টপিকের বাইরে গেলেই আটকে যাওয়া।The same adjective over and over (good, nice, bad); getting stuck once the topic moves. |
| গ্র্যামারGrammar | সহজ আর জটিল দুই রকম বাক্য; জটিলগুলোয় ভুল আছে, কিন্তু মানে বোঝা যায়।Both simple and complex sentences; the complex ones have errors, but the meaning survives. | শুধু সহজ বাক্য; টেন্স ঘন ঘন ভুল, বিশেষ করে পার্ট ২-এর গল্পে।Only simple sentences; tense errors throughout, especially in the Part 2 story. |
| উচ্চারণPronunciation | মোটামুটি বোঝা যায়; কিছু শব্দ বা ধ্বনি এদিক-ওদিক, কিন্তু কথাটা পৌঁছায়।Generally understood; some words or sounds are off, but the message lands. | এক্সামিনারকে বারবার কষ্ট করে বুঝতে হয়; একঘেয়ে সুর, কোথাও জোর নেই।The examiner has to work to follow you; flat tune, no stress anywhere. |
পার্ট ১-এর প্রতিটা উত্তরের গড়ন এক: উত্তর → কারণ → উদাহরণ বা একটু ডিটেইল। ওপরের উত্তরে তিনটাই আছে (হ্যাঁ / relaxing / biryani), আর তিনটা আলাদা টেন্স: present, present, past। এক্সামিনার ঠিক এটাই শুনতে চান। Every Part 1 answer has the same shape: answer → reason → example or detail. The answer above has all three (yes / relaxing / biryani), and three different tenses: present, present, past. That is what the examiner is listening for.
পার্ট ২: ওই এক মিনিটটা কাজে লাগাবেন কীভাবেPart 2: what to do with that one minute
কার্ডে যে তিন-চারটা বুলেট থাকে, ওগুলোই আপনার কাঠামো। বাক্য লিখবেন না — প্রতিটা বুলেটের পাশে দুটো করে শব্দ লিখুন। বাক্য লিখলে পড়ে ফেলার লোভ হয়, আর পড়া গলায় ধরা পড়ে। একটা কার্ড ধরে দেখা যাক (এই বইয়ের জন্য লেখা): The three or four bullets on the card are your structure. Do not write sentences; write two words beside each bullet. Sentences tempt you into reading them out, and a read-out answer is audible. Take one card (written for this book):
কার্ডThe card
Describe a time when you helped someone.
You should say:
· who you helped
· what the situation was
· what you did
and explain how you felt about helping this person.
এক মিনিটের নোটThe one-minute notes
cousin — uni forms
deadline, panic, wrong website
sat 2 hrs, scanned docs, paid fee
relieved / closer / “big brother”
+ past: was trying, had missed, would have lost
- প্রতিটা বুলেটে ২০–৩০ সেকেন্ড। চার বুলেট = দেড় থেকে দুই মিনিট। বুলেট ধরে গেলে “আর কী বলব” অবস্থাটা আসেই না।Twenty to thirty seconds per bullet. Four bullets = one and a half to two minutes. Follow the bullets and the "what else can I say" moment never arrives.
- গল্পটা অতীতের — টেন্সটা ওখানেই রাখুন। নোটের শেষ লাইনটা দেখুন: তিনটা past গঠন আগে থেকেই ঠিক করা। was trying (তখন যা চলছিল), had missed (তার আগে যা হয়ে গিয়েছিল), would have lost (যা হতে পারত)। এই তিনটা থাকলেই গ্র্যামারের “জটিল বাক্য” ঘরে টিক পড়ে গেল।The story is in the past; keep the tense there. Look at the last line of the notes: three past structures decided in advance. was trying (what was going on), had missed (what had happened before), would have lost (what could have happened). Those three alone tick the "complex sentence" box for grammar.
- না থামানো পর্যন্ত বলে যান। এক্সামিনার থামাবেন, এটাই স্বাভাবিক — খারাপ লক্ষণ না। ৪০ সেকেন্ডে নিজে থেমে যাওয়াটাই সমস্যা।Keep going until you are stopped. The examiner cutting you off is normal and is not a bad sign. Stopping yourself at forty seconds is the problem.
- শেষ বুলেটটাই সবচেয়ে বেশি নম্বরের। ওটা প্রায় সবসময় “explain why” বা “how you felt” — মানে ওখানেই বর্ণনা ছেড়ে মতামতে যাওয়া, আর ওখানেই ভোকাবুলারি দেখানোর জায়গা (relieved, শুধু happy না)।The last bullet carries the most marks. It is nearly always "explain why" or "how you felt": the point where you move from describing to giving a view, and where vocabulary shows (relieved, not just happy).
- হুবহু সত্যি হতে হবে না। এটা সততার পরীক্ষা না, ভাষার পরীক্ষা। যে ঘটনা নিয়ে বলার মতো বেশি কথা আছে, সেটাই বেছে নিন। দু-তিনটা গল্প (একজন মানুষ, একটা জায়গা, একটা ঘটনা, একটা জিনিস) আগে থেকে ভেবে রাখলে বেশির ভাগ কার্ডেই খাটে।It does not have to be literally true. This is a language test, not an honesty test. Pick the version you have most to say about. Two or three stories prepared in advance (a person, a place, an event, an object) fit most cards.
ওই নোট থেকে দুই মিনিটে যা বেরোয়, সেটা মোটামুটি এরকম। বলার মতো করে লেখা, পড়ার মতো করে না — তাই ছোট বাক্য আর “well”, “actually”-র মতো কথার শব্দ আছে: What those notes turn into over two minutes looks roughly like this. It is written the way it would be said, not read, so the sentences are short and there are spoken words like "well" and "actually":
০:০০–০:২৫ · কাকে0:00–0:25 · who
I’d like to talk about a time I helped my cousin, Nabil. He’s about three years younger than me, and last year he was applying to university for the first time. He’s a bright guy, but he’d never dealt with official forms before, and honestly neither had anyone else in his family.
০:২৫–০:৫০ · পরিস্থিতি0:25–0:50 · the situation
The problem was the deadline. He called me on a Thursday evening in a bit of a panic, because the applications closed on Friday at midnight, and he’d just discovered that he had been filling in the wrong website for two days. So all his work was on a site that didn’t even go to the university.
০:৫০–১:২০ · কী করলেন0:50–1:20 · what you did
Well, I went over to his place and we sat at the kitchen table for about two hours. While he was typing his details into the correct portal, I scanned his certificates and photos on my phone, and at the end I paid the application fee with my card because his didn’t work online. We submitted it at around eleven, so with an hour to spare.
১:২০–২:০০ · কেমন লাগল (সবচেয়ে বেশি নম্বরের বুলেট)1:20–2:00 · how you felt (the bullet with the most marks)
To be honest, the main thing I felt was relief, because if we’d missed it he would have lost a whole year. But it also changed something between us. Before that night I was just the older cousin he saw at Eid; afterwards he started calling me for advice about all sorts of things, and he actually told his mother I was like a big brother to him. So it was a small thing, a couple of hours, but I think it mattered more to him than I realised at the time.
- চার বুলেট, চার ভাগ, প্রতিটায় ২৫–৪০ সেকেন্ড। শেষটা সবচেয়ে লম্বা — কারণ ওখানেই মতামত আর অনুভূতি, আর ওখানেই ভোকাবুলারি (relief, changed something between us, mattered more than I realised)।Four bullets, four blocks, 25–40 seconds each. The last is the longest, because that is where the opinion and the feeling live, and where the vocabulary shows (relief, changed something between us, mattered more than I realised).
- নোটের তিনটা past গঠন তিনটাই এসেছে (মোটা হরফে): had been filling in, was typing, would have lost। গ্র্যামারে “variety of complex structures”-এর টিক এখানেই।All three past structures from the notes appear (in bold): had been filling in, was typing, would have lost. That is the grammar tick for "a variety of complex structures".
- গল্পটা বলার মতো নির্দিষ্ট: বৃহস্পতিবার সন্ধ্যা, রান্নাঘরের টেবিল, দুই ঘণ্টা, এগারোটা। নির্দিষ্ট মানেই বলার জিনিস ফুরায় না।The story is specific enough to keep going: Thursday evening, the kitchen table, two hours, eleven o'clock. Specific means you never run out of things to say.
- সত্যি হতে হবে না। এই নাবিল বলে কেউ নেই। কিন্তু ঘটনাটা এমন যে তিন-চারটা ভিন্ন কার্ডে চলে: “a time you helped someone”, “a person you admire”, “a difficult decision”, “something you did for the first time”।It does not have to be true. There is no Nabil. But the story is shaped so that it fits three or four different cards: "a time you helped someone", "a person you admire", "a difficult decision", "something you did for the first time".
পার্ট ৩: উত্তরের গড়নPart 3: the shape of an answer
পার্ট ৩-এর প্রশ্ন শুনতে পার্ট ১-এর চেয়ে কঠিন, কিন্তু উত্তরের গড়ন একটাই, আর ওটা শিখে রাখা যায়: Part 3 questions sound harder than Part 1, but the answer has one shape, and it can be learned:
- ১1সোজা উত্তর — এক বাক্যে মতটা। I think it mostly comes down to…A direct answer: your position in one sentence. I think it mostly comes down to…
- ২2কারণ — কেন। The main reason is that…A reason: why. The main reason is that…
- ৩3উদাহরণ — বাংলাদেশ থেকে, নির্দিষ্ট। In Dhaka, for instance, …An example: from Bangladesh, specific. In Dhaka, for instance, …
- ৪4অন্য দিকটা — এক বাক্যে। Having said that, it depends a lot on… এই বাক্যটাই ৬ আর ৭-এর তফাত: এটা একটা মতকে আলোচনায় বদলে দেয়।The other side: one sentence. Having said that, it depends a lot on… This sentence is the difference between a 6 and a 7: it turns an opinion into a discussion.
পার্ট ৩-এর প্রশ্ন মোটামুটি এই ছাঁচের: Why do you think…? How has this changed…? Do you think this will…? Should the government…? Is it better to…? প্রতিটার জন্য একটা করে শুরুর বাক্য তৈরি রাখুন — Compared with my parents’ generation…, In the next ten years I’d expect…, I’d say that’s partly the government’s job, but… Part 3 questions mostly follow these moulds: Why do you think…? How has this changed…? Do you think this will…? Should the government…? Is it better to…? Keep one opening ready for each: Compared with my parents' generation…, In the next ten years I'd expect…, I'd say that's partly the government's job, but…
পার্ট ৩-এর উত্তরে এই চারটা ধাপের কোনটা আপনি বাদ দেন, সেটা নিজের রেকর্ডিং শুনলে দুই মিনিটে ধরা যায়। আমাদের স্পিকিং মকে প্রতিটা উত্তর আলাদা করে রেকর্ড থাকে, আর যা বলেছেন তার লেখা রূপও। Which of these four steps you skip in Part 3 takes two minutes to spot from your own recording. In our Speaking mock every answer is recorded separately, with a transcript of what you said.
সাবলীলতা মানে জোরে বলা নাFluency is not speed
জোরে বললে উচ্চারণ ভাঙে আর ভুল বাড়ে। সাবলীলতা মানে না থেমে চালিয়ে যেতে পারা। ভাবার সময় লাগলে ইংরেজিতেই সময় নিন: “That’s an interesting question…”, “Let me think about that for a second…”, “I’ve never really thought about it, but I suppose…”। এতে চুপটা ভরে যায়, আর ওটাও আপনার ইংরেজি হিসেবেই গোনা হয়। Speed breaks your pronunciation and multiplies errors. Fluency means being able to keep going. If you need a moment, buy it in English: "That's an interesting question…", "Let me think about that for a second…", "I've never really thought about it, but I suppose…". It fills the silence, and it still counts as your English.
একটা বাক্য ভুল বেরোলে একবার শুধরে নিন, তারপর এগিয়ে যান। বারবার গোড়া থেকে বলা — “I go… I went… I was going…” — সাবলীলতার নম্বর যতটা নামায়, আসল ভুলটা ততটা নামাত না। আর শব্দ মনে না এলে ঘুরিয়ে বলুন: “the thing you use to…”, “a kind of…”, “it’s like a… but smaller”। ঘুরিয়ে বলাটা ভোকাবুলারির নম্বরে যোগ হয়, কাটে না। If a sentence comes out wrong, correct it once and move on. Restarting again and again, "I go… I went… I was going…", pulls the fluency score down further than the original mistake ever would. And when a word will not come, talk around it: "the thing you use to…", "a kind of…", "it's like a… but smaller". Paraphrasing adds to the vocabulary score; it does not cost.
উচ্চারণ: বাংলাভাষীদের পাঁচটা জায়গাPronunciation: five places for Bangla speakers
উচ্চারণের নম্বর অ্যাকসেন্টের জন্য না — কথা বোঝা যায় কি না, তার জন্য। বাংলাভাষীদের বেলায় যে কয়টা জায়গায় বোঝা আটকায়, সেগুলো হাতে গোনা যায়: The pronunciation score is not about accent; it is about being understood. For Bangla speakers the places where understanding breaks down can be counted on one hand:
| জায়গাWhere | যা হয়What happens | প্র্যাকটিসDrill |
|---|---|---|
| v / w | বাংলায় দুটোর মাঝামাঝি একটা ধ্বনি। very শোনায় wery, wine শোনায় vine।Bangla has one sound halfway between them. very comes out as wery, wine as vine. | v = top teeth on bottom lip: vote, view, never. w = rounded lips, no teeth: we, want, always. |
| s / sh, z / j | see আর she, zoo আর joo এক হয়ে যায়। usually হয়ে যায় ujually।see and she, zoo and joo merge. usually becomes ujually. | Pairs, out loud, ten times: sip/ship, sea/she, zip/jip, rise/ridge. |
| th | think হয়ে যায় tink, this হয়ে যায় dis। বোঝা যায়, কিন্তু প্রতিবার গোনা হয়।think becomes tink, this becomes dis. Understood, but counted each time. | Tongue tip between the teeth, air through: think, three, thing / this, that, the. |
| শব্দের শেষটাWord endings | শেষের ধ্বনিটা হারিয়ে যায়: worked হয়ে যায় work, friends হয়ে যায় friend। শুনতে গ্র্যামারের ভুলের মতো লাগে, যদিও তা না।Final sounds drop: worked becomes work, friends becomes friend. It sounds like a grammar error even when it is not. | Over-say the ending for a week: walk-t, stopp-t, book-s, live-d. |
| শব্দে জোরWord stress | বাংলায় জোর সবসময় প্রথম সিলেবলে। ইংরেজিতে না: hoTEL, comPUter, imPORtant। ভুল জায়গায় জোর পড়লে শব্দটা চেনাই যায় না।Bangla stresses the first syllable, always. English does not: hoTEL, comPUter, imPORtant. Stress the wrong syllable and the word stops being recognisable. | Every new word: mark the stressed syllable when you write it down. Shadow (chapter 8). |
আর সুরটা: ইংরেজিতে বাক্যের জরুরি শব্দগুলো জোরে আর টেনে, বাকিগুলো ছোট আর তাড়াতাড়ি। “I NEVER eat out on WEEKdays” — একঘেয়ে সুরে বললে এক্সামিনারকে প্রতিটা শব্দ আলাদা করে ধরতে হয়, আর “বোঝা কঠিন”-এর মানেই সেটা। শ্যাডোয়িং ঠিক এটাই শেখায়। And the tune: in English the important words of a sentence are louder and longer, the rest short and quick. "I NEVER eat out on WEEKdays". Say it flat and the examiner has to catch every word separately, which is the definition of "hard to follow". Shadowing teaches exactly this.
একই প্রশ্ন, বিশ সেকেন্ড করে, দুবারSame question, twenty seconds each, twice
এক্সামিনার জিজ্ঞেস করলেন: Do you prefer to study in the morning or in the evening? দুটো উত্তর শুনুন। লম্বায় প্রায় সমান; তফাতটা স্পিডে না। The examiner asks: Do you prefer to study in the morning or in the evening? Listen to both answers. They are about the same length; the difference is not speed.
ভরাট করাPadded
“Um, I prefer to study in the morning. Morning is the best time for study. I like morning because morning is good. In the morning I study, and, uh, I think morning is better than evening. So yes, I prefer morning for study. That is my answer.”
একই কথা পাঁচবার। “morning” আটবার। কোনো কারণ নেই, উদাহরণ নেই, তাই বলার জিনিস ফুরিয়ে যায় আর গলা থেমে যায়।One thing said five ways. “Morning” eight times. No reason, no example, so the speaker runs out of content and the voice stalls.
বিকশিতDeveloped
“Morning, definitely. My mind is clearer before the day fills up with messages, so I keep the hardest reading for the first hour. In the evening I can still work, but I mostly reread the same page. That said, I revise vocabulary at night, because a few minutes before sleep seem to make the words stick.”
একটা কারণ (মাথা পরিষ্কার), একটা তুলনা (সন্ধ্যায় একই পাতা), একটা ছাড় (“that said”)। উত্তরটা এগোয়, তাই গলাও এগোয়। এটাই সাবলীলতা।One reason (a clearer head), one contrast (rereading the same page), one concession (“that said”). The answer moves, so the voice moves. That is what fluency is.
যে ১২টা ভুল বারবার ফিরে আসেThe twelve mistakes that keep coming back
এই লিস্টটা কোনো গ্র্যামার বই থেকে নেওয়া না। এসেছে বাংলাভাষী শিক্ষার্থীদের আসল স্পিকিং মকের রেকর্ডিং থেকে — কয়েক হাজার শব্দ, বাক্য ধরে ধরে দেখা। একই ভুলগুলো অবাক করার মতো নিয়মে ঘুরেফিরে আসে। This list does not come from a grammar book. It comes from real speaking mock recordings by Bangla speakers, thousands of words, checked sentence by sentence. The same mistakes come back with remarkable regularity.
নিচের উদাহরণের বাক্যগুলো এই বইয়ের জন্য লেখা — কারও আসল কথা না। কিন্তু ভুলের ধরনগুলো আসল, আর ঠিক সেই কারণেই লিস্টটা এই ক্রমে। The example sentences below were written for this book, nobody's actual words. But the patterns are real, and that is why the list is in this order.
ভালো খবর: এগুলোর বেশির ভাগ শেখার জিনিস না, খেয়াল করার জিনিস। একবার চোখে পড়া শুরু করলে নিজে থেকেই কমে আসে। The good news: most of these are not things to learn but things to notice. Once you start seeing them, they thin out on their own.
প্রথম পাঁচটা — বাংলা ভাষার গড়ন থেকেই আসেThe first five come from Bangla itself
1a / an / the — সবচেয়ে বেশি যেটা হয়a / an / the — the most frequent of all
বাংলায় আর্টিকেল বলে কিছু নেই। তাই এটা আপনার দোষ না — কিন্তু ইংরেজিতে এটাই একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি গোনা ভুল। ভুলটা দুই দিকেই হয়: কখনো a বাদ পড়ে, কখনো the বাড়তি বসে। Bangla has no articles at all. So this is not your fault, but it is the most-counted error a learner makes in English. It goes both ways: sometimes a is missing, sometimes the is added where nothing belongs.
মোটামুটি নিয়মটা: সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে সবসময় কিছু একটা লাগে — a, the, my, this। আর সাধারণভাবে কোনো কিছুর কথা বললে (nature, music, education, traffic) the লাগে না। পুরো নিয়মটা অধ্যায় ১৩-তে। The working rule: a singular countable noun always needs something in front of it: a, the, my, this. And when you speak about something in general (nature, music, education, traffic), no the. The full rule is in chapter 13.
2he আর she গুলিয়ে ফেলাMixing up he and she
বাংলায় “সে” আর “তিনি”-তে ছেলে-মেয়ে নেই, তাই ইংরেজিতে বলার সময় মাথাকে একটা বাড়তি কাজ করতে হয় — আর তাড়াহুড়ায় ওটাই আগে ছুটে যায়। মায়ের কথা বলতে গিয়ে he বলে ফেলা খুব সাধারণ, আর এক্সামিনার প্রতিবারই খেয়াল করেন। Bangla's সে and তিনি carry no gender, so speaking English asks your mind to do one extra job, and under speed that is the first thing dropped. Saying he about your mother is very common, and the examiner notices every time.
প্র্যাকটিস: পরিবারের একজনকে নিয়ে ৩০ সেকেন্ড বলুন, শুধু সর্বনামটার দিকে খেয়াল রেখে। এক সপ্তাহে অভ্যাসটা বদলে যায়। Drill: talk about one family member for thirty seconds, watching only the pronoun. A week of this changes the habit.
3take breakfast, take rest — বাংলা ভার্বের সোজা অনুবাদtake breakfast, take rest — Bangla verbs translated straight across
“নাশতা নেওয়া”, “বিশ্রাম নেওয়া” — বাংলায় ঠিক, ইংরেজিতে না। ইংরেজি এখানে অন্য ভার্ব বসায়, আর ভুলটা এতই চেনা যে এক্সামিনার সাথে সাথে ধরে ফেলেন। নাশতা নেওয়া and বিশ্রাম নেওয়া are correct in Bangla and wrong in English, which uses different verbs here. The mistake is familiar enough that an examiner places it instantly.
4every peopleevery people
People শব্দটা নিজেই প্লুরাল, আর every-র পরে বসে সিঙ্গুলার। দুটো একসাথে চলে না। যেটা বলতে চাইছেন তার জন্য ইংরেজিতে একটা শব্দই আছে: everyone। People is already plural and every takes a singular. The two cannot stand together. English has one word for what you mean: everyone.
5I am not agreeI am not agree
Agree ইংরেজিতে পুরোদস্তুর একটা ভার্ব, অ্যাডজেকটিভ না। তাই এর সাথে am বসে না। বাংলার “আমি একমত না” গড়নটাই এখানে গুলিয়ে দেয়। Agree is a full verb in English, not an adjective, so it does not take am. The Bangla shape "আমি একমত না" is what misleads here.
টাস্ক ২-এর প্রতিটা রচনায় এই বাক্যটা লাগতে পারে। একবার ঠিক করে নিলে প্রতিবার কাজে দেবে। You may need this sentence in every Task 2 essay you ever write. Fix it once and it pays each time.
এই পাঁচটার মধ্যে আপনার কোনটা হয়, আর কতবার — একটা স্পিকিং মকের রেজাল্টে ওটা ধরন ধরে গোনা থাকে। আন্দাজ করার দরকার নেই। Which of these five you make, and how often, is counted by type on a Speaking mock result. No need to guess.
পরের চারটা — ছোট ছোট গ্র্যামারের ভুল, তবু গোনা হয়The next four are small grammar slips that still get counted
6people is, he know — সাবজেক্ট আর ভার্বের মিলpeople is, he know — subject and verb
দুটো আলাদা জিনিস, দুটোই ঘন ঘন হয়। People প্লুরাল, তাই are। আর he/she/it-এর সাথে ভার্বের শেষে -s লাগে — তাড়াতাড়ি বলার সময় ওই -s-টাই সবার আগে হারায়। Two separate things, both frequent. People is plural, so are. And a third-person singular verb needs its -s, the first thing to disappear when you speed up.
7much more cheaper — দুবার তুলনাmuch more cheaper — comparing twice
একটাই ভুল, বারবার। -er আর more দুটোই তুলনা বোঝায়, তাই একসাথে বসালে একই কাজ দুবার হয়। আর very comparative-এর আগে বসে না — ওই জায়গায় বসে much। One mistake, over and over. -er and more both mark a comparison, so together they do the job twice. And very cannot sit before a comparative; much does that job.
8one of the thingone of the thing
One of মানে অনেকগুলোর মধ্যে একটা — তাই পরের নাউনটা সবসময় প্লুরাল। খুব ছোট ভুল, কিন্তু স্পিকিং আর রাইটিং দুই জায়গাতেই বারবার আসে। One of means one out of many, so the noun after it is always plural. A tiny slip, but it turns up in both speaking and writing again and again.
9enjoy to go, prefer go — ভার্বের পরে কী বসবেenjoy to go, prefer go — what follows a verb
কিছু ভার্বের পরে -ing, কিছুর পরে to। মুখস্থ করার দরকার নেই, শুধু যেগুলো সবচেয়ে বেশি লাগে সেগুলো মনে রাখুন: enjoy, finish, avoid, practise → -ing; want, need, decide, prefer, learn → to। Some verbs take -ing, some take to. You do not need a memorised list, only the common few: enjoy, finish, avoid, practise → -ing; want, need, decide, prefer, learn → to.
শেষ তিনটা — ছোট শব্দ, বড় ক্ষতিThe last three are small words that cost real marks
10in / on / at — সময়ের আগে কোনটাin / on / at with time
বাংলায় একটা “-এ” দিয়েই সব কাজ চলে যায়, ইংরেজিতে তিনটা আলাদা শব্দ। পুরো সিস্টেমটা শেখার দরকার নেই — যে কয়টা বারবার ভুল হয়, ওই কয়টাই যথেষ্ট। Bangla covers all of this with one ending; English uses three different words. You do not need the whole system, only the handful that keep going wrong.
| ✗ | ✓ | নিয়মThe rule |
|---|---|---|
| in the evening | দিনের অংশে inin for parts of the day | |
| on Monday | দিন আর তারিখে onon for days and dates | |
| at that time | নির্দিষ্ট মুহূর্তে atat for a point in time | |
| at the weekend | ব্রিটিশ at, আমেরিকান on — দুটোই চলেBritish at, American on; both accepted |
11because of + পুরো বাক্যbecause of + a whole clause
নিয়মটা এক লাইনের: because-এর পরে পুরো বাক্য, because of-এর পরে শুধু নাউন। কোনটা লাগবে বুঝতে না পারলে of-টা বাদ দিন — শুধু because প্রায় সবসময় নিরাপদ। The rule is one line: because takes a whole clause, because of takes a noun. When in doubt, drop the of; plain because is almost always safe.
12and etcand etc
etc. নিজেই “আর এরকম আরও” বোঝায়, তাই আগে and বসালে একই কথা দুবার হয়। তার চেয়ে বড় কথা: রাইটিংয়ে etc. একেবারেই না লেখা ভালো। এটা এক্সামিনারকে বলে দেয় আপনার আর উদাহরণ ছিল না। একটা উদাহরণ বাড়িয়ে লিস্টটা ওখানেই শেষ করুন। etc. already means "and so on", so putting and in front says it twice. More importantly: avoid etc. in writing altogether. It tells the examiner you ran out of examples. Write one more example and end the list there.
রোজ ৩০ মিনিট: ইমারশন রুটিনThirty minutes a day: the immersion routine
গ্র্যামার বই মুখস্থ করে ৬.৫ আসে না। আসে ইংরেজির ভেতরে যথেষ্ট সময় কাটালে — যতক্ষণ না ঠিক গড়নটা কানে স্বাভাবিক লাগতে শুরু করে। আর সেটা তখনই হয় যখন ব্যাপারটা আপনার ভালো লাগে; নইলে চার দিনেই থেমে যাবেন। A 6.5 does not come from memorising a grammar book. It comes from spending enough time inside English that the right shape starts to sound normal. And that only happens if you enjoy it; otherwise you stop after four days.
রোজ ৩০ মিনিট, ছয় সপ্তাহ — এটা শনিবারে চার ঘণ্টার ম্যারাথনের চেয়ে অনেক বেশি কাজে দেয়। ভাষা বসে বারবার করলে, একবারে ঠেসে দিলে না। Thirty minutes a day for six weeks beats a four-hour marathon every Saturday. Language settles through repetition, not through cramming.
দিনটা দেখতে কেমনWhat the day looks like
নাশতার সময় একটা ছোট ভিডিও বা পডকাস্ট। কিছু লিখবেন না, খাতা খুলবেন না। শুধু কানে ইংরেজি ঢুকুক — দিনের সবচেয়ে সহজ অভ্যাস, তাই এটাই সবচেয়ে বেশি টেকে। One short video or podcast over breakfast. Write nothing, open no notebook. Just let English into your ears: the easiest habit of the day, which is why it is the one that survives.
যা শুনলেন তার ৩০ সেকেন্ড আবার চালান, আর বক্তার সাথে সাথে বলুন — একই স্পিডে, একই ওঠানামায়। শুনতে হাস্যকর লাগে, আর উচ্চারণের জন্য এর চেয়ে কার্যকর একক জিনিস আর নেই। ৩০ সেকেন্ডই যথেষ্ট, তিনবার। Replay thirty seconds of what you heard and say it along with the speaker: same speed, same rise and fall. It feels ridiculous, and it is the single most effective thing you can do for pronunciation. Thirty seconds is enough, three times over.
যেকোনো একটা জিনিস বেছে নিন — চায়ের কাপ, বাসের যাত্রা, আজকের আবহাওয়া — আর দুই মিনিট একটানা ইংরেজিতে বলুন। থামবেন না, শোধরাবেন না। এটাই আক্ষরিক অর্থে স্পিকিং পার্ট ২-এর প্র্যাকটিস, আর এর জন্য ঘরে আর কাউকে লাগে না। Pick anything, a cup of tea, the bus ride, today's weather, and talk about it in English for two minutes without stopping and without correcting yourself. This is literally Part 2 practice, and it needs nobody else in the room.
আজকের দিনটা নিয়ে পাঁচটা বাক্য লিখুন। এই সপ্তাহে যে ভুলটা নিয়ে কাজ করছেন, শুধু ওটার দিকে খেয়াল রাখুন। পাঁচটা বাক্য × ৪২ দিন = ২১০টা বাক্য, যার প্রতিটা আপনি নিজে দেখেছেন। Write five sentences about your day, watching only the one mistake you are working on this week. Five sentences × 42 days = 210 sentences, every one of which you have looked at yourself.
সন্ধ্যার ওই দুই মিনিট “নিজের সাথে কথা” হলো পার্ট ২। সপ্তাহে একবার ওটাই এক্সামিনারের গলার সামনে, রেকর্ড করে, করে দেখুন — স্পিকিং প্র্যাকটিসে ঠিক তা-ই হয়। Those two evening minutes of talking to yourself are Part 2. Once a week, do the same in front of an examiner's voice, recorded; that is exactly what a Speaking practice sitting is.
সাবটাইটেলের সিঁড়িThe subtitle ladder
বাংলা সাবটাইটেল দিয়ে ইংরেজি ভিডিও দেখলে আপনি আসলে পড়ছেন, শুনছেন না। কিন্তু হুট করে সব সাবটাইটেল বন্ধ করলে হতাশ হয়ে ছেড়ে দেবেন। সিঁড়ি বেয়ে উঠুন — একই ভিডিও তিনবার: Watching English with Bangla subtitles means you are reading, not listening. But switching them all off at once makes you give up. Climb instead: the same video three times:
- ১1বাংলা সাবটাইটেল দিয়ে — গল্পটা বুঝে নিন।With Bangla subtitles: get the story.
- ২2ইংরেজি সাবটাইটেল দিয়ে — শব্দগুলো দেখতে কেমন, কানের সাথে মেলান।With English subtitles: match what you hear to how it is written.
- ৩3সাবটাইটেল ছাড়া — এবার প্রায় সবটাই ধরতে পারবেন, আর ওই অনুভূতিটাই পরদিন আবার টেনে আনে।With none: you will catch most of it now, and that feeling is what brings you back tomorrow.
ছয় সপ্তাহের প্ল্যান: এই বইটা কোন ক্রমে কাজে লাগাবেনThe six-week plan: this book, in the order to use it
রোজকার ৩০ মিনিট ওপরেরটাই, ছয় সপ্তাহ ধরে একই। এর ওপরে সপ্তাহে একটা করে বাড়তি কাজ, আর প্রতি সপ্তাহে অধ্যায় ৭-এর একটা ভুল। পরীক্ষার তারিখ ছয় সপ্তাহের কম দূরে হলে সপ্তাহ ১ আর ৬ রেখে মাঝেরগুলো ছোট করুন। The daily thirty minutes above stay the same for all six weeks. On top of them, one extra job per week, and one chapter 7 mistake per week. If the exam is fewer than six weeks away, keep weeks 1 and 6 and shorten the middle.
অধ্যায় ২ পড়ুন, তারপর একটা ফুল মক — কিছু না পড়ে, যেমন আছেন তেমন। রেজাল্টে চার পেপারের মধ্যে সবচেয়ে নিচেরটা দাগান: বাকি পাঁচ সপ্তাহ ওটাই আপনার পেপার। ভুল #১ (আর্টিকেল)। Read chapter 2, then one full mock, cold, as you are. Mark the lowest of the four papers on the result: that is your paper for the next five weeks. Mistake #1 (articles).
অধ্যায় ৩, ৪, ৫ বা ৬ — যেটা আপনার। পুরোটা একবার, তারপর ওই পেপারের দুটো একক প্র্যাকটিস, প্রতিটার পর অধ্যায় ১১-এর বিশ মিনিট। ভুল #২। Chapter 3, 4, 5 or 6, whichever is yours. Read it once through, then two single-paper practices in that paper, with chapter 11's twenty minutes after each. Mistake #2.
“কোথায় নম্বর হারালেন”-এর ওপরের ধরনটা অধ্যায় ১২-তে খুঁজুন, ওই একটাই। রাইটিং দুর্বল হলে এই সপ্তাহে অধ্যায় ৫-এর রুব্রিক টেবিলটা আবার, আর একটা টাস্ক ২ ঘড়ি ধরে। ভুল #৩। Find the top type from "Where you lost marks" in chapter 12, that one only. If Writing is your weak paper, reread chapter 5's rubric table this week and write one timed Task 2. Mistake #3.
আবার একটা ফুল মক। ট্র্যাকারে দুটো বিন্দু: দিকটা দেখুন, সংখ্যাটা না। দুর্বল পেপার বদলে গেলে সপ্তাহ ২-এ ফিরুন নতুন পেপার নিয়ে। ভুল #৪। Another full mock. Two dots on the tracker: look at the direction, not the number. If the weak paper has changed, go back to week 2 with the new one. Mistake #4.
রাইটিং-স্পিকিংয়ের রেজাল্টে যে ধরনের ভুল সবচেয়ে বেশি, অধ্যায় ১৩-এর সেই একটা অংশ। অধ্যায় ১৪-এর আট টপিকের মধ্যে যে দুটো আপনার মকে এসেছে, সেগুলোর শব্দ নিজের বাক্যে। ভুল #৫। The one section of chapter 13 that matches your most frequent error in the Writing and Speaking results. The two of chapter 14's eight topics that came up in your mocks, each word in a sentence of your own. Mistake #5.
অধ্যায় ১০, দিন ধরে ধরে। নতুন কিছু না। বাকি সাতটা ভুল পরীক্ষার পরের জন্য — ওগুলো এমনিতেও এক সপ্তাহে হয় না। Chapter 10, day by day. Nothing new. The remaining seven mistakes are for after the exam; they were never going to fit in a week anyway.
বাছাই করা চ্যানেলThe channels worth your time
সবগুলো ফ্রি, সবগুলো ইউটিউবে। শুরু করার জন্য দুটো বেছে নিন — একটা রোজ শোনার জন্য, একটা মজার জন্য। দশটা সাবস্ক্রাইব করলে একটাও দেখা হবে না। All free, all on YouTube. Pick two to start: one for daily listening, one for fun. Subscribe to ten and you will watch none.
রোজ শোনার জন্যFor daily listening
“6 Minute English” সিরিজটা এই রুটিনের জন্য যেন বানানোই: ছয় মিনিট, দুজন বক্তা, পরিষ্কার ব্রিটিশ অ্যাকসেন্ট, প্রতি পর্বে গোটা ছয়েক কাজের শব্দ। সকালের ১০ মিনিটের জন্য এটাই ধরুন।The "6 Minute English" series is almost purpose-built for this routine: six minutes, two speakers, clear British accents, half a dozen useful words per episode. Make this your morning ten minutes.
খবর, কিন্তু ইচ্ছা করেই ধীরে আর সহজ শব্দে পড়া। BBC-র স্পিড এখনো বেশি মনে হলে এখান থেকে শুরু করুন, তারপর উঠে যান।News, read deliberately slowly with a limited vocabulary. If the BBC still feels fast, start here and climb across later.
মজার জন্য — এটাই আসলে রুটিনটা টিকিয়ে রাখেFor fun — this is what keeps the routine alive
২০০৬ থেকে ইউটিউবে ইংরেজি পড়াচ্ছেন, আর সত্যিই মজার। ইংল্যান্ডের একটা গ্রাম থেকে করা লম্বা লাইভ পর্ব — ক্লাসের মতো না, কারও সাথে আড্ডা দেওয়ার মতো।Teaching English on YouTube since 2006, and genuinely funny. Long live episodes filmed in an English village; it feels more like company than a class.
ছোট, দ্রুত, কৌতুকে ভরা ভিডিও — বেশির ভাগই সেই ভুলগুলো নিয়ে যেগুলো শিক্ষার্থীরা সত্যিই করে। অধ্যায় ৭-এর লিস্টের সাথে ভালো যায়।Short, fast, joke-driven videos, mostly about mistakes learners actually make. Pairs well with chapter 7's list.
পরিষ্কার ব্রিটিশ উচ্চারণ, গোছানো লেসন। উচ্চারণ আর ভোকাবুলারির ভিডিওগুলো শ্যাডোয়িংয়ের জন্য বিশেষ কাজের।Clear British pronunciation and well-organised lessons. The pronunciation and vocabulary videos are especially good to shadow.
আসল স্পিডের ইংরেজিEnglish at real speed
রাস্তায় সাধারণ মানুষের সাথে কথা — নানা অ্যাকসেন্ট, মাঝপথে ভেঙে যাওয়া বাক্য, আসল স্পিড। পাঠ্যবইয়ের ইংরেজি না, আর ঠিক এই কারণেই দরকারি। সাবটাইটেল দেওয়া থাকে।Ordinary people interviewed in the street: mixed accents, interrupted sentences, real speed. Not textbook English, which is exactly the point. Subtitles are provided.
৫ মিনিটের অ্যানিমেটেড ব্যাখ্যা, বিজ্ঞান থেকে ইতিহাস। ভাষাটা ঠিক সেই ধরনের যা রিডিং প্যাসেজ আর লিসনিং পার্ট ৪-এ আসে — অ্যাকাডেমিক, কিন্তু বোঝার মতো।Five-minute animated explainers, science to history. The register is close to what Reading passages and Listening Part 4 actually use: academic, but followable.
পরীক্ষাটা নিয়েAbout the exam itself
যারা পরীক্ষাটা নেয়, তাদের নিজেদের চ্যানেল। এখানে আসল স্পিকিং টেস্টের ভিডিও আছে — পরীক্ষার আগে অন্তত দুটো দেখে নিন, শুধু রুমটা কেমন আর এক্সামিনার কীভাবে কথা বলেন সেটা জানার জন্য। অজানা কম মানে নার্ভাসনেসও কম।The test owners' own channel. It carries videos of real speaking tests: watch at least two before your exam, just to see what the room looks like and how the examiner talks. Fewer unknowns, steadier nerves.
প্রশ্নের ধরন ধরে ধরে কৌশল। কোনো একটা ধরনে বারবার আটকে গেলে ওই ভিডিওটা দেখুন — পুরো সিরিজ দেখার দরকার নেই।Question-type technique. When one type keeps catching you, watch that one video; there is no need to work through the whole series.
IELTS Official-এর ভিডিওতে রুমটা কেমন, দেখা যায়। পরের ধাপটা হলো ওই রুমে নিজে বসা — আমাদের স্পিকিং মকে এক্সামিনারের গলাটাই আপনাকে প্রশ্ন করে, একটা একটা করে। The IELTS Official videos show what the room looks like. The step after watching is sitting in it: in our Speaking mock the examiner's voice asks you the questions, one at a time.
বাংলায় বোঝানোExplained in Bangla
কোনো গ্র্যামারের ব্যাপার ইংরেজিতে মাথায় না ঢুকলে বাংলায় শুনে নেওয়ায় লজ্জার কিছু নেই — বরং তাড়াতাড়ি হয়। তবে এটা শেখার জায়গা, ইমারশনের না। রোজকার ৩০ মিনিট ইংরেজিতেই থাকুক।If a grammar point will not land in English, there is no shame in hearing it explained in Bangla; it is faster. But this is for learning, not for immersion. Keep the daily thirty minutes in English.
বাংলাভাষীদের জন্য স্পোকেন ইংলিশ আর IELTS, বাংলায় বোঝানো। বাংলাভাষীরা ঠিক কোথায় আটকায়, সেটা ধরে বানানো — যেটা আন্তর্জাতিক চ্যানেলগুলো ধরতে পারে না।Spoken English and IELTS for Bangla speakers, taught in Bangla. Built around where Bangla speakers actually get stuck, which the international channels cannot see.
এই চ্যানেলগুলোর কোনোটার সাথে GNG-র কোনো সম্পর্ক নেই, আর কেউ এখানে থাকার জন্য টাকা দেয়নি। ২০২৬-এর সেপ্টেম্বরে প্রতিটা লিংক আবার চেক করা হয়েছে। None of these channels is connected to GNG and none paid to be listed. Every link was re-checked in September 2026.
শেষ সাত দিনThe last seven days
শেষ সপ্তাহে নতুন কিছু শেখার চেষ্টা করবেন না। এই সাত দিনের কাজ একটাই: পরীক্ষার দিনটাকে চেনা করে ফেলা, যাতে কোনো কিছুই আর অবাক না করে। Do not try to learn anything new in the final week. These seven days have one job: to make exam day familiar, so that nothing in it surprises you.
দিন ৭ আর দিন ৪-এর কাজ দুটো এক জায়গাতেই আছে: ঘড়ি ধরা ফুল মক, আর নিজের রেকর্ডিং আবার শোনা। Day 7 and Day 4 are both in one place: a full mock against the clock, and your own recordings played back.
পরীক্ষার দিন: সাথে কী নেবেন, আর গেটে কী হয়Exam day: what to bring, and what happens at the door
- পাসপোর্ট — রেজিস্ট্রেশনে যেটা দিয়েছেন, সেটাই। মেয়াদ থাকতে হবে। এটা ছাড়া ঢুকতে দেয় না, কোনো ব্যতিক্রম নেই।Passport: the one you registered with, in date. Without it you are not admitted, no exceptions.
- রিপোর্টিং টাইমের ৩০ মিনিট আগে পৌঁছান। ছবি তোলে, আঙুলের ছাপ নেয়; দেরি করলে বসতে দেয় না।Arrive 30 minutes before the reporting time. A photo and a finger scan are taken; latecomers are not seated.
- ফোন, ঘড়ি, ব্যাগ, পকেটের সবকিছু — লকারে বা বাইরে। রুমে দেয়ালে ঘড়ি থাকে। কম্পিউটারে দিলে স্ক্রিনে টাইমার।Phone, watch, bag, everything in your pockets: in the locker or outside. There is a clock on the wall. On computer, the timer is on screen.
- পানি লেবেল ছাড়া স্বচ্ছ বোতলে। খাবার না।Water in a clear bottle with the label removed. No food.
- টয়লেট লিসনিংয়ের সময় না। রিডিং আর রাইটিংয়ে হাত তুললে যাওয়া যায়, কিন্তু ঘড়ি থামে না। আগেই সেরে নিন।The toilet is not allowed during Listening. During Reading and Writing you may raise a hand and go, but the clock does not stop. Go before.
- স্পিকিংয়ের টাইম আলাদা স্লিপে থাকে — কখনো সকালে, কখনো বিকেলে, কখনো অন্য দিন। ওটাতেও ৩০ মিনিট আগে।Your Speaking time is on a separate slip: sometimes morning, sometimes afternoon, sometimes another day. Thirty minutes early for that too.
ড্যাশবোর্ডে পরীক্ষার তারিখ দিন →Set your exam date on the dashboard →
মকের পরে: রেজাল্টটা দিয়ে কী করবেনAfter a mock: what to do with the result
একটা মক ততটাই কাজের, যতটা তার পরের বিশ মিনিট ঠিকমতো খরচ করেন। কী দেখবেন, কোন ক্রমে — এখানে। A mock is worth exactly the twenty minutes you spend on it afterwards. Here is what to look at, in this order.
- ১1 ব্যান্ডটাই সবচেয়ে কম দরকারি সংখ্যা। লিসনিং-রিডিংয়ের ব্যান্ড আনসার কি-র সাথে মিলিয়ে, একদম ঠিক; স্পিকিংয়ের ব্যান্ড একটা রেঞ্জ, আসল IELTS রেজাল্টের সাথে মিলিয়ে দেখা; রাইটিংয়ে ব্যান্ডের বদলে প্রতিটা ভুল বাক্য সংশোধনসহ ফেরত আসে। এক সিটিংয়ের রেজাল্টে উল্লাস বা হতাশা, কোনোটাই না। The band is the least useful number. Listening and Reading bands are exact, marked against the key; the Speaking band is a range, validated against real IELTS results; Writing gives you every faulty sentence back with its correction rather than a bare number. One sitting deserves neither celebration nor despair.
- ২2 আগে দেখুন “কোথায় নম্বর হারালেন”। লিসনিং-রিডিংয়ের রেজাল্টে ভুলগুলো প্রশ্নের ধরন ধরে সাজানো থাকে, সবচেয়ে খারাপটা ওপরে। ওই একটা ধরনই এই সপ্তাহের কাজ। Look at “Where you lost marks” first. Listening and Reading results sort your mistakes by question type, worst at the top. That one type is this week's work.
- ৩3 প্রতিটা ভুল উত্তরের পাশে কারণটা লিখুন। ওয়ার্ড লিমিট? বানান? নাকি শুনতে বা খুঁজে পাননি? তিনটার ওষুধ তিন রকম; অধ্যায় ৩ আর ৪-এ আছে। Write the reason beside every wrong answer. Word limit? Spelling? Or did you not hear it, not find it? The three have three different cures; chapters 3 and 4 hold them.
- ৪4 স্পিকিংয়ের রসিদগুলো পড়ুন। প্রতিটায় আপনার নিজের বাক্য আর তার সংশোধন। যে ধরনের ভুল সবচেয়ে বেশি, অধ্যায় ৭-এর বারোটার মধ্যে ওটা খুঁজে এই সপ্তাহে শুধু ওই একটাই পড়ুন। Read the Speaking receipts. Each one is your own sentence and its correction. Find your most frequent kind among chapter 7's twelve and read only that one this week.
- ৫5 রেখাটা দেখুন, বিন্দুটা না। ড্যাশবোর্ডের ট্র্যাকারে প্রতিটা সিটিং একটা বিন্দু। একটা বিন্দু কিছু বলে না; তিনটা বিন্দু একটা দিক দেখায়। একই পেপার পরদিন না, এক সপ্তাহ পর আবার দিন। Watch the line, not the dot. On the dashboard tracker every sitting is a dot. One dot says nothing; three show a direction. Re-sit the same paper after a week, not the next day.
- ৬6 আগে ফুল মক, তারপর একটা করে পেপার। ফুল মক বলে দেয় কোন পেপারটা আটকাচ্ছে; একটা পেপারের প্র্যাকটিস ওটা সারায়। Full mock first, single papers after. The full mock tells you which paper is holding you back; single-paper practice is what fixes it.
প্রতিটা প্রশ্নের ধরন, একটা করে নিয়মEvery question type, one rule each
রেজাল্ট পেজে “কোথায় নম্বর হারালেন” যে ধরনটা ওপরে দেখায়, এখানে তার নিয়মটা খুঁজুন। একবারে একটা। L = লিসনিং, R = রিডিং। When the result page's “Where you lost marks” names a type, find its rule here. One at a time. L = Listening, R = Reading.
Multiple choiceL R
অপশনের আগে প্রশ্নটা পড়ুন, তারপর শব্দ না, ভাবটা খুঁজুন। ভুল অপশনগুলো সাধারণত টেক্সটের হুবহু শব্দ ব্যবহার করে; ঠিকটা ঘুরিয়ে বলে।Read the question stem before the options, then listen or read for the idea, not the words. Wrong options usually reuse the exact words from the text; the right one paraphrases.
Multiple choice (choose two or more)L R
প্রতিটা ঠিক অক্ষরে আলাদা নম্বর, তাই কখনো একটাও খালি রাখবেন না। টেক্সট যে অপশন বাতিল করে, সাথে সাথে কেটে দিন।Each correct letter is a mark of its own, so never leave one blank. Cross an option out the moment the text rules it out.
True / False / Not GivenR
TRUE: প্যাসেজ এটা বলছে। FALSE: প্যাসেজ উল্টোটা বলছে। NOT GIVEN: প্যাসেজে বলা নেই। দুনিয়া নিয়ে যা জানেন তা না; শুধু প্যাসেজ যা বলে।TRUE: the passage says it. FALSE: the passage says the opposite. NOT GIVEN: the passage does not say. Never use what you know about the world; only what the passage says.
Yes / No / Not GivenR
একই তিন রায়, কিন্তু তথ্য না, লেখকের মত নিয়ে। লেখকের গলা খুঁজুন: “I believe”, “clearly”, “it is doubtful”।The same three verdicts, but about the writer's opinion, not facts. Look for the writer's voice: “I believe”, “clearly”, “it is doubtful”.
Matching headingsR
প্যারার প্রথম আর শেষ বাক্য পড়ুন, তারপর জিজ্ঞেস করুন: এই প্যারাটা কী করছে? হেডিং বলে উদ্দেশ্য, একবার উল্লেখ করা কোনো খুঁটিনাটি না।Read the first and last sentence of the paragraph, then ask: what is this paragraph for? A heading names the purpose, not a detail mentioned once.
Matching informationR
উত্তরগুলো ক্রমে নেই, আর একই প্যারা দুবার লাগতে পারে। আগে প্রতিটা স্টেটমেন্টের মূল ভাবটা দাগান, তারপর প্যারাগুলোয় খুঁজুন।The answers are not in order, and one paragraph can be used twice. Underline the key idea of each statement first, then scan the paragraphs for it.
Matching featuresL R
মানুষ বা জিনিসকে স্টেটমেন্টের সাথে মেলান। আগে প্যাসেজের প্রতিটা নাম গোল করে দাগান; উত্তরগুলো ওই নামগুলোর আশপাশেই থাকে।Match people or things to statements. Circle every name in the passage first; the answers cluster around those names.
Matching sentence endingsR
শেষাংশটা গ্র্যামারে খাপ খেতে হবে আর প্যাসেজের সাথে সত্যি হতে হবে। আগে গ্র্যামার দেখুন; পড়ার আগেই অর্ধেক অপশন বাদ পড়ে যায়।The ending must fit the grammar and be true to the passage. Try the grammar first; it eliminates half the endings before you read.
Sentence completionL R
উত্তর টেক্সটের শব্দ, হুবহু, ওয়ার্ড লিমিটের মধ্যে। খোঁজার আগে ঠিক করুন ফাঁকা ঘরটা কোন ধরনের শব্দ চায়।The answer is words from the text, copied exactly, within the word limit. Decide what kind of word the gap needs before you look.
Summary completionR
আগে পুরো সামারিটা পড়ুন: এটা প্যাসেজের একটা অংশকে ক্রম ধরে ফলো করে। ওয়ার্ড লিস্ট থাকলে গ্র্যামার মেলান; না থাকলে শব্দ টেক্সট থেকে হুবহু আসে।Read the whole summary first: it follows one part of the passage in order. With a word bank, check the grammar; without one, the words come from the text unchanged.
Note completionL
লিসনিংয়ের সবচেয়ে কমন ধরন। ফাঁকার আশপাশের শব্দ থেকে আন্দাজ করুন উত্তরটা কী (সংখ্যা, নাম, নাউন), আর যা শুনছেন ঠিক তা-ই লিখুন, ঠিক বানানে।Listening's most common type. Predict the kind of answer (number, name, noun) from the words around the gap, and write exactly what you hear, spelled correctly.
Table completionL R
সারি ধরে আর কলাম ধরে পড়ুন: হেডিং বলে দেয় প্রতিটা ফাঁকা কী চায়। উত্তর টেবিলের ক্রমে আসে, সাধারণত বাঁ থেকে ডানে।Read across the row and down the column: the headings tell you what each gap wants. Answers come in the order of the table, usually left to right.
Flow-chart completionL R
চার্টটা একটা ধাপে ধাপে প্রসেস। তীর ফলো করুন; বক্তা বা লেখক ধাপ বোঝাতে ক্রমের শব্দ বলবেন (first, then, once, after)।The chart is a process in order. Follow the arrows; the speaker or writer marks each step with sequence words (first, then, once, after).
Diagram labellingL R
অডিও বা প্যাসেজের আগে ডায়াগ্রামটা দেখে নিন: অংশগুলো কী আর কোথায়। লেবেল সাধারণত টেক্সটের নাউন।Look at the diagram before the audio or the passage: know the parts and where they sit. Labels are usually nouns from the text.
Map / plan labellingL
আগে শুরুর জায়গা আর দিকটা খুঁজুন। দিক বোঝানোর কথা শুনুন: opposite, next to, at the end of, turn left। শুনতে শুনতে ম্যাপে দাগ দিন।Find the starting point and the compass first. Listen for direction language: opposite, next to, at the end of, turn left. Mark the map as you go.
Short answerL R
ওয়ার্ড লিমিটসহ প্রশ্ন। যা জিজ্ঞেস করেছে শুধু সেটাই, টেক্সটের শব্দে, পুরো বাক্য না।A question with a word limit. Answer only what is asked, in words from the text, never a full sentence.
৬.৫-এর গ্র্যামার: যেটুকু লাগে, তার বেশি নাGrammar for 6.5: what you need and nothing more
রাইটিং আর স্পিকিংয়ে গ্র্যামারের নম্বর দুটো জিনিসে: কত রকম বাক্য পারেন (সহজ আর জটিল, দুটোই আছে কি না) আর কত কম ভুলে (কয়টা বাক্য একেবারে ভুল ছাড়া)। পুরো গ্র্যামার বই লাগে না। নিচের সাতটা জিনিস ঠিক থাকলে ৬; বেশির ভাগ বাক্য ভুল ছাড়া হলে ৭। ৬.৫ ঠিক এই দুইয়ের মাঝখানে। The grammar score in Writing and Speaking rests on two things: range (do you have both simple and complex sentences) and accuracy (how many sentences are error-free). You do not need a whole grammar book. Get the seven things below right and it is a 6; do them with most sentences error-free and it is a 7. A 6.5 sits exactly between the two.
১. যে পাঁচটা টেন্স আসলে লাগে1. The five tenses you actually need
| টেন্সTense | কখনWhen | উদাহরণExample |
|---|---|---|
| Present simple | অভ্যাস, সাধারণ সত্যি, মতামত। টাস্ক ২-এর বেশির ভাগটাই।Habits, general truths, opinions. Most of Task 2. | I usually cook on Fridays. Traffic is a problem in most cities. |
| Past simple | হয়ে যাওয়া ঘটনা, সময় বলা আছে। পার্ট ২-এর গল্প, টাস্ক ১-এর পুরোনো সাল।Finished events with a time. The Part 2 story, past years in Task 1. | Last year I moved to Dhaka. In 2010 the figure stood at 30%. |
| Present perfect | আগে শুরু, এখনো চলছে বা এখনো প্রভাব আছে; সময় বলা নেই।Started in the past, still true or still relevant; no time given. | I have lived here for six years. Smartphones have changed how we read. |
| Past continuous | গল্পের পটভূমি: ঘটনাটা যখন ঘটল, তখন কী চলছিল।Background to a story: what was going on when the event happened. | I was waiting for the bus when it started to rain. |
| Future (will / going to) | পার্ট ৩-এর ভবিষ্যতের প্রশ্ন, টাস্ক ২-এর সমাধান।Part 3 future questions, Task 2 solutions. | More people will work from home. The council is going to widen the road. |
বাংলাভাষীদের টেন্সের সবচেয়ে বড় দুটো ভুল: since / for-এর সাথে present perfect না বসানো, আর গল্প বলতে বলতে past থেকে present-এ চলে আসা। পার্ট ২-এ প্রথম বাক্যটা past-এ বললে বাকিটা সাধারণত ঠিকই থাকে। The two biggest tense errors for Bangla speakers: not using present perfect with since / for, and drifting from past into present while telling a story. In Part 2, get the first sentence into the past and the rest usually follows.
২. জটিল বাক্যের চারটা ছাঁচ2. Four patterns for a complex sentence
“জটিল বাক্য” মানে লম্বা না। মানে দুটো কথা এক বাক্যে, মাঝে একটা জোড়া দেওয়ার শব্দ। প্রতিটা প্যারায় (আর পার্ট ৩-এর প্রতিটা উত্তরে) এর একটা থাকলেই “কত রকম” ঘরে নম্বর পাওয়া হয়ে গেল: "Complex" does not mean long. It means two ideas in one sentence, joined by a connector. One of these in every paragraph (and every Part 3 answer) is enough to earn "range":
| ছাঁচPattern | জোড়ার শব্দConnector | উদাহরণExample |
|---|---|---|
| কারণReason | because / since / as | Many students work part-time because tuition fees have risen. |
| ছাড়Concession | although / even though / while | Although online courses are cheaper, they demand more discipline. |
| শর্তCondition | if / unless | If the government invested in buses, fewer people would drive. Cities will keep growing unless jobs move elsewhere. |
| সম্পর্কRelative | who / which / where / that | Children who read at home tend to do better at school. Dhaka, which has twenty million people, has no proper metro yet. |
নিয়ম: এক বাক্যে একটাই জোড়ার শব্দ। Although… but… ভুল (একটা বাদ দিন)। Because… দিয়ে শুরু করলে মূল অংশটা থাকতেই হবে: “Because it rains, I stay home” ঠিক; “Because it rains.” অসম্পূর্ণ। Rule: one connector per sentence. Although… but… is wrong (drop one). A sentence that starts with Because… must still have its main part: "Because it rains, I stay home" is fine; "Because it rains." is a fragment.
৩. শর্তের বাক্য: দুটোই যথেষ্ট3. Conditionals: two are enough
দ্বিতীয়টা টাস্ক ২-এর সমাধান প্যারা আর পার্ট ৩-এর “what if” প্রশ্নের জন্য যেন বানানোই — আর এক্সামিনারের কানে এটা সাথে সাথে “৬-এর ওপরে” শোনায়। The second one is made for Task 2 solution paragraphs and Part 3 "what if" questions, and it sounds "above 6" to an examiner at once.
৪. Passive: টাস্ক ১-এর প্রসেসে, অন্য জায়গায় কম4. The passive: for a Task 1 process, and sparingly elsewhere
গঠন: be + ভার্বের তৃতীয় রূপ (past participle)। কে করছে সেটা জরুরি না বা জানা নেই — এমন জায়গায়; প্রসেসের প্রতিটা ধাপ ঠিক তা-ই। বাকি জায়গায় active-ই বেশি পরিষ্কার। Form: be + past participle. Use it when who does the action does not matter or is unknown, which is every stage of a process. Everywhere else, active is clearer.
৫. কাউন্টেবল, আনকাউন্টেবল, আর a / the5. Countable, uncountable, and a / the
অধ্যায় ৭-এর ১ নম্বর ভুলের পুরো নিয়মটা এখানে। আগে জানতে হবে নাউনটা গোনা যায় কি না: The full rule behind chapter 7's mistake number 1. First you need to know whether the noun can be counted:
| আনকাউন্টেবল (প্লুরাল নেই, a নেই)Uncountable (no plural, no a) | গুনতে হলেHow to count it |
|---|---|
| information, advice, news, research, knowledge | a piece of advice · some information · a lot of research |
| equipment, furniture, luggage, traffic, homework | a piece of equipment · heavy traffic · too much homework |
| money, food, water, rice, bread | a lot of money · some food · a bowl of rice |
| education, health, pollution, progress, work (job) | a good education (exception) · a lot of pollution · a job |
তারপর: সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো একা বসে না — a, the, my, this, কিছু একটা লাগবেই। প্রথমবার বললে a, তারপর থেকে the; দুনিয়ায় একটাই থাকলে the (the sun, the government); সাধারণভাবে বললে (music, education, cities) কিছুই না। Then: a singular countable noun never stands alone; it needs a, the, my, this, something. First mention takes a, later mentions take the; things there is only one of take the (the sun, the government); general statements (music, education, cities) take nothing.
৬. তুলনা: ঠিক গঠনগুলো6. Comparison: the correct forms
| ধরনType | গঠনForm | উদাহরণExample |
|---|---|---|
| ছোট শব্দShort adjective | -er than / the -est | cheaper than · the largest · busier than |
| লম্বা শব্দLong adjective | more … than / the most … | more expensive than · the most important |
| সমানEqual | as … as | Trains are as fast as driving on a good day. |
| কতটাBy how much | much / far / slightly + comparative | far more common · slightly higher · twice as many as |
| ব্যতিক্রমIrregular | — | good → better → the best · bad → worse → the worst · far → further |
টাস্ক ১ এই টেবিলের ওপর চলে: almost twice as high as, far lower than, the most popular। অধ্যায় ৭-এর ৭ নম্বর ভুল (much more cheaper) এখান থেকেই আসে। Task 1 runs on this table: almost twice as high as, far lower than, the most popular. Chapter 7's mistake number 7 (much more cheaper) comes from here.
৭. লিংকিং শব্দ আর তার কমা7. Linking words and their punctuation
লিংকিং শব্দ নিজে ভুল হয় কম; ভুল হয় কোথায় বসল আর কমা কোথায় পড়ল। তিন দল, তিন নিয়ম: Linking words are rarely wrong in themselves; their position and their commas are. Three groups, three rules:
| দলGroup | শব্দWords | নিয়মRule |
|---|---|---|
| বাক্যের মাঝেMid-sentence | and, but, so, or, because, although, while | দুটো অংশকে এক বাক্যে জোড়ে। but/so-র আগে কমা: It is cheap, but it is slow.Joins two parts into one sentence. Comma before but/so: It is cheap, but it is slow. |
| নতুন বাক্যের শুরুতেSentence-opening | However, Therefore, In addition, For example, As a result, On the other hand | আগের বাক্য শেষ (ফুলস্টপ), তারপর শব্দটা, তারপর কমা: It is cheap. However, it is slow.End the previous sentence (full stop), then the word, then a comma: It is cheap. However, it is slow. |
| নাউনের আগেBefore a noun | despite, because of, due to, instead of | পরে শুধু নাউন, পুরো বাক্য না: Despite the cost, … (Despite it is expensive ভুল)।Followed by a noun only, never a full clause: Despite the cost, … (Despite it is expensive is wrong). |
ভোকাবুলারি: বড় শব্দ না, ঠিক জোড়াVocabulary: not big words, the right pairs
এক্সামিনার যেটা মাপেন তার নাম Lexical Resource, আর ওতে “কঠিন শব্দ” বলে কোনো ঘর নেই। ঘর দুটো: কত রকম শব্দ (একই শব্দ ঘুরিয়ে-ফিরিয়ে না) আর ঠিক জায়গায় বসল কি না (ঠিক সঙ্গীর সাথে)। utilize লিখে ভুল জায়গায় বসালে use লিখে ঠিক জায়গায় বসানোর চেয়ে কম নম্বর। What the examiner measures is called Lexical Resource, and there is no box in it for "hard words". There are two boxes: range (not the same word over and over) and accuracy (the word in the right place, with the right partner). utilize in the wrong slot scores less than use in the right one.
Collocation: শব্দ থাকে জোড়ায়Collocation: words live in pairs
ইংরেজিতে কিছু শব্দ একসাথে বসে, কিছু বসে না — কোনো যুক্তি ছাড়াই। heavy rain ঠিক, strong rain ভুল, যদিও মানে একই। বাংলা থেকে অনুবাদ করলে ভুল জোড়াটাই আসে, আর এক্সামিনার ঠিক সেটাই গোনেন। IELTS-এ যেগুলো বারবার লাগে: In English some words sit together and some do not, for no reason at all. heavy rain is right, strong rain is wrong, though they mean the same. Translating from Bangla produces the wrong pairs, and those are what the examiner counts. The ones IELTS keeps needing:
| ✗ | ✓ | একই ছাঁচে আরওMore in the same mould |
|---|---|---|
| make a mistake | make a decision · make progress · make an effort | |
| do homework | do research · do a job · do business · do exercise | |
| heavy rain / heavy traffic | heavy workload · a heavy smoker | |
| a serious problem / great importance | a major issue · a significant impact · a growing concern | |
| gain knowledge | gain experience · acquire skills · broaden your horizons | |
| tell the truth | tell a story · tell the difference · say sorry | |
| turn on the light | turn off · switch on · put on (clothes) | |
| spend time with friends | spend money · waste time · save time | |
| earn a high salary | earn a living · a well-paid job · a low income · a steady income | |
| tackle / reduce pollution | solve a problem · address an issue · cut emissions |
ছয়টা শব্দ, বদলালেই নম্বর বাড়েSix words that raise the score the moment you replace them
ব্যান্ড ৫.৫-এর লেখা আর কথায় একই ছয়টা শব্দ ঘুরেফিরে আসে। প্রতিটার দুটো করে বিকল্প জানলেই “কত রকম” ঘরটা ভরে যায়: The same six words circle through band-5.5 writing and speech. Two alternatives for each and the "range" box fills:
| এর বদলেInstead of | চেষ্টা করুনTry |
|---|---|
| good | useful · effective · worthwhile · beneficial · enjoyable (মানে বুঝেby meaning) |
| bad | harmful · poor · damaging · a serious drawback |
| very + adj | extremely · highly (effective) · deeply (concerned) · widely (used) · far (better) |
| a lot of | a great deal of (uncountable) · a large number of (countable) · numerous · plenty of |
| people | residents · the public · consumers · employees · the younger generation · parents |
| think | I believe · I would argue · in my view · it seems to me · I’m convinced that |
সাবধান: বিকল্পটা তখনই, যখন মানে মেলে। a good friend-কে an effective friend করলে ভুল। সন্দেহ হলে সহজটাই লিখুন — অধ্যায় ৫-এর নিয়ম। Caution: the alternative only when the meaning fits. a good friend turned into an effective friend is an error. When in doubt, keep the plain word; chapter 5's rule.
আপনি নিজে কোন শব্দটা ঘুরিয়ে-ফিরিয়ে বলেন, সেটা নিজের কানে ধরা পড়ে না। একটা স্পিকিং মকের লেখা রূপে (transcript) দেখলে এক মিনিটে ধরা পড়ে। Which word you yourself lean on is not something your own ear catches. One Speaking mock's transcript shows it in a minute.
যে টপিকগুলো বারবার আসে, আর প্রতিটার দশটা শব্দThe topics that keep coming, and ten words for each
টাস্ক ২ আর পার্ট ৩-এর প্রশ্ন মোটামুটি আটটা টপিক থেকে আসে। প্রতিটার দশটা জোড়া জানা থাকলে “শব্দ পাচ্ছি না” ব্যাপারটা আর হয় না। মুখস্থ না — প্রতিটা একবার করে নিজের বাক্যে ব্যবহার করুন। Task 2 and Part 3 questions come from roughly eight topics. Ten pairs per topic and "I can't find the word" stops happening. Do not memorise these; use each once in a sentence of your own.
| টপিকTopic | জোড়াPairs |
|---|---|
| Education | higher education · tuition fees · academic pressure · rote learning · practical skills · a well-rounded education · drop out of school · vocational training · lifelong learning · peer pressure |
| Environment | climate change · carbon emissions · renewable energy · air pollution · natural resources · deforestation · a sustainable lifestyle · single-use plastic · environmental damage · raise awareness |
| Technology | social media · screen time · online privacy · face-to-face contact · a digital divide · remote working · rely on technology · keep in touch · instant access to · become addicted to |
| Health | a balanced diet · a sedentary lifestyle · processed food · mental health · regular exercise · life expectancy · public healthcare · an ageing population · stress-related illness · preventive care |
| Work | job satisfaction · a work-life balance · a stable income · career prospects · long working hours · job security · the private sector · self-employed · unemployment rate · a skilled workforce |
| Cities | urban sprawl · public transport · traffic congestion · the cost of living · affordable housing · overcrowding · rural areas · migrate to the city · infrastructure · green spaces |
| Family & society | the older generation · an extended family · a nuclear family · bring up children · social pressure · gender roles · the elderly · a sense of community · traditional values · a generation gap |
| Government & money | public spending · invest in · impose a tax on · a ban on · fund · enforce the law · economic growth · the standard of living · a developing country · income inequality |
ঘুরিয়ে বলা: রিডিং, লিসনিং আর রাইটিং — একটাই দক্ষতাParaphrase: one skill that pays in Reading, Listening and Writing
রিডিংয়ে প্রশ্নের শব্দটা প্যাসেজে অন্য রূপে থাকে (অধ্যায় ৪)। লিসনিংয়ে বক্তা প্রশ্নের শব্দটা বলেন না (অধ্যায় ৩)। রাইটিংয়ে প্রশ্ন হুবহু টুকলে গোনা হয় না (অধ্যায় ৫)। তিনটাই আসলে একটা জিনিস: একই কথা অন্য শব্দে। তিনটা কায়দা: In Reading the question's word appears in the passage in another form (chapter 4). In Listening the speaker never says the question's word (chapter 3). In Writing a prompt copied word for word is not counted (chapter 5). All three are the same skill: the same thing in other words. Three techniques:
- ১1 সমার্থক শব্দ: children → young people, important → essential, many → a large number of। Synonym: children → young people, important → essential, many → a large number of.
- ২2 শব্দের রূপ বদল: the population grew → growth in the population, pollute → pollution, decide → a decision। Change the word form: the population grew → growth in the population, pollute → pollution, decide → a decision.
- ৩3 বাক্যের গড়ন বদল: active থেকে passive, বা ক্রমটা উল্টে: Cars cause most city pollution → Most pollution in cities is caused by cars. Change the structure: active to passive, or reverse the order: Cars cause most city pollution → Most pollution in cities is caused by cars.
যা এড়িয়ে চলবেনWhat to avoid
- মুখস্থ “হাই ব্যান্ড” শব্দ: plethora, myriad, paradigm, in a nutshell। এক্সামিনার এগুলো দিনে বিশবার দেখেন, প্রায় সবসময় ভুল জায়গায়। এগুলো এখন ব্যান্ড ৫.৫-এর সিগন্যাল হয়ে গেছে।Memorised "high-band" words: plethora, myriad, paradigm, in a nutshell. Examiners see these twenty times a day, almost always in the wrong place. They have become a signal of band 5.5.
- রাইটিংয়ে কথ্য সংক্ষেপ: don’t, can’t, gonna, kids, a lot of stuff। টাস্ক ২ ফর্মাল; পুরো রূপটা লিখুন। স্পিকিংয়ে উল্টো — ওখানে don’t-ই স্বাভাবিক।Spoken shortcuts in Writing: don't, can't, gonna, kids, a lot of stuff. Task 2 is formal; write the full forms. Speaking is the reverse: there don't is natural.
- এমন ইডিয়ম, যেটা কাউকে বলতে শোনেননি। it’s raining cats and dogs কেউ বলে না। একটা ইডিয়ম তখনই নিরাপদ, যখন আসল ইংরেজিতে সেটা তিনবার শুনেছেন।An idiom you have never heard anyone use. Nobody says it's raining cats and dogs. An idiom is safe once you have heard it three times in real English.
- বাংলা-ইংরেজি: prepone, cousin brother, out of station, pass out (from university), do one thing, today morning। বাংলাদেশে সবাই বোঝে; এক্সামিনার গোনেন।Bangla English: prepone, cousin brother, out of station, pass out (from university), do one thing, today morning. Understood in Bangladesh; counted by the examiner.
এখন জানার বাকি একটাই জিনিস:
আপনি আসলে কোথায় দাঁড়িয়ে
One thing is still missing:
where you actually stand
এবার কাজে নামুন Now go and do it
বই পড়া শেষ। পরের ধাপ একটাই: একটা পেপার খুলুন। The book is read. There is one next step: open a paper.
চোদ্দটা অধ্যায়ে যা আছে, তা কাজে লাগবে তখনই, যখন আপনি জানবেন কোন পেপারটা আপনাকে আটকাচ্ছে, আর কোন ধরনের প্রশ্নে। ঘরে বসে একটা ফুল মক দিন: লিসনিং-রিডিং আনসার কি-র সাথে মিলিয়ে, প্রতিটা ভুলের নিচে কারণ; রাইটিং আর স্পিকিংয়ে আপনার নিজের বাক্য ফেরত আসে, ভুল আর সংশোধনসহ; স্পিকিংয়ের ব্যান্ড আসল IELTS রেজাল্টের সাথে মিলিয়ে দেখা। Fourteen chapters only pay once you know which paper is holding you back, and on which question type. Sit a full mock from home: Listening and Reading marked against the key with the reason under every mistake; in Writing and Speaking your own sentences come back with the errors and their corrections; the Speaking band is validated against real IELTS results.
রাইটিং আর স্পিকিংয়ের ব্যান্ড একটা রেঞ্জ হিসেবে দেখানো হয়। অফিসিয়াল IELTS রেজাল্ট দেয় শুধু IDP, British Council আর Cambridge; এটা সেই রেজাল্ট না। Writing and Speaking bands are shown as a range. Only IDP, the British Council and Cambridge issue an official IELTS result; this is not one.